সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক পশ্চিমবঙ্গে চিকেন পক্সে মৃত ১১

পশ্চিমবঙ্গে চিকেন পক্সে মৃত ১১

ভারতের পশ্চিমবঙ্গে রীতিমতো উদ্বেগ তৈরি করেছে চিকেন পক্স। কলকাতাসহ রাজ্যটির বিভিন্ন জেলা থেকে এই ভাইরাসজনিত রোগে মাত্র দেড় মাসে মারা গেছে অন্তত ১১ জন।

পশ্চিমবঙ্গের একমাত্র সংক্রমক ব্যাধির সুপার স্পেশালিস্ট হাসপাতাল কলকাতার বেলেঘাটা আইডি। এই হাসপাতালেই বেশির ভাগ রোগী সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছে। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, গতবছর সেখানে চিকেন পক্সে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ১১ জনের। এবার দেখা যাচ্ছে দেড় মাসেই সেই সংখ্যা সম্পর্শ করেছে। ভাইরাসজনিত রোগে মারা যাওয়াদের, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, মধুমেহ, হেপাটাইটিস-বি, ফুসফুসের বিভিন্ন সমস্যাসহ নানা রোগে আক্রান্ত ছিলেন। গত ৩ মাসে চিকেন পক্স নিয়ে বেলেঘাটা আইডিতে ভর্তি হয়েছেন প্রায় ৬০ জন। 

খুঁজুন