ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রামের মিরসরাই উপকূলে ড্রেজার ডুবির ঘটনায় নিহত আট শ্রমিকের মরদেহ পটুয়াখালীতে পৌঁছেছে। এদের সবার বাড়ি সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নে। বৃহস্পতিবার ভোর থেকে রাত সাড়ে নয়টা নাগাদ তিন ধাপে মরদেহগুলো এলাকায় আসলে শুরু হয় শোকের মাতম। হত-দরিদ্র পরিবারগুলোকে ঘূর্ণিঝড়ের জন্য সরকারি বরাদ্দ থেকে সহায়তা দেয়ার আহবান জানিয়েছেন এলাকার জন প্রতিনিধিরা।
পটুয়াখালীর জৈনকাঠী ইউনিয়ন জুড়ে চলছে শোকের মাতম। তিন মাস আগে বালু তোলার ড্রেজারে কাজ নিয়েছিলেন জৈনকাঠী ইউনিয়নের কাটাখালী, চর জৈনকাঠী ও পূর্ব জৈনকাঠী গ্রামের আটজন শ্রমজীবী মানুষ। সোমবার রাতে ঘূর্ণিঝড়ের সময় ওঠা তীব্র ঢেউয়ে মিরসরাই উপকূলের সন্দ্বীপ চ্যানেলে ডুবে যায় সৈকত-২ নামের ড্রেজারটি। নিহত আট জনের মধ্যে ছিলেন আপন দুই ভাইসহ কাটাখালী গ্রামের এক বাড়িরই চারজন। স্বামী- সন্তান হারানোর শোকের পাশাপাশি নিহতের স্বজনরা এখন অনেক বেশি শঙ্কিত আগামীর দিনযাপনের অনিশ্চয়তায়। কারণ, নিহতদের আয়ের উপরই নির্ভরশীল ছিলো বেশির ভাগ পরিবার।
পটুয়াখালীতে শোকের মাতম
পটুয়াখালীতে শোকের মাতম
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রামের মিরসরাই উপকূলে ড্রেজার ডুবির ঘটনায় নিহত আট শ্রমিকের মরদেহ পটুয়াখালীতে পৌঁছেছে। এদের সবার বাড়ি সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নে। বৃহস্পতিবার ভোর থেকে রাত সাড়ে নয়টা নাগাদ তিন ধাপে মরদেহগুলো এলাকায় আসলে শুরু হয় শোকের মাতম। হত-দরিদ্র পরিবারগুলোকে ঘূর্ণিঝড়ের জন্য সরকারি বরাদ্দ
থেকে সহায়তা দেয়ার আহবান জানিয়েছেন এলাকার জন প্রতিনিধিরা। পটুয়াখালীর জৈনকাঠী ইউনিয়ন জুড়ে চলছে শোকের মাতম। তিন মাস আগে বালু তোলার ড্রেজারে কাজ নিয়েছিলেন জৈনকাঠী ইউনিয়নের কাটাখালী, চর জৈনকাঠী ও পূর্ব জৈনকাঠী গ্রামের আটজন শ্রমজীবী মানুষ। সোমবার রাতে ঘূর্ণিঝড়ের সময় ওঠা তীব্র ঢেউয়ে মিরসরাই উপকূলের
সন্দ্বীপ চ্যানেলে ডুবে যায় সৈকত-২ নামের ড্রেজারটি। নিহত আট জনের মধ্যে ছিলেন আপন দুই ভাইসহ কাটাখালী গ্রামের এক বাড়িরই চারজন। স্বামী- সন্তান হারানোর শোকের পাশাপাশি নিহতের স্বজনরা এখন অনেক বেশি শঙ্কিত আগামীর দিনযাপনের অনিশ্চয়তায়। কারণ, নিহতদের আয়ের উপরই নির্ভরশীল ছিলো বেশির ভাগ পরিবার।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত