পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালী সদর উপজেলার পশ্চিম হেতালিয়া এলাকা থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে একজন দুইটি মামলায় ২৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও একজন নারীর রয়েছে। আজ ভোর ছয়টায় পটুয়াখালী সদর থানা পুলিশ এই অভিযান চালায়। গ্রেপ্তারকৃতরা হলেন মাদারবুনিয়া ইউনিয়নের পশ্চিম হেতালিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ বশির হোসেন, তার স্ত্রী বিথী খাতুন, ওই বাড়িতে অবস্থানকারী একাধিক মাদক মামলার পলাতক আসামী মিজানুর রহমান সাগর আকন ও অপর মাদক কারবারি গাফফার হাওলাদার। শেষের দুজনের বাড়ি পটুয়াখালী পৌরসভার ৯ নং ওয়ার্ডের পশ্চিম টাউন কালিকাপুর এলাকায়।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাব ইন্সপেক্টর মাসুদ হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল আজ ভোর ছয়টায় পশ্চিম হেতালিয়া গ্রামে মোহাম্মদ বশির হোসেনের বাসায় অভিযান চালায়। এসময় তার স্ত্রী বিথী খাতুনের মালামাল রাখার ওয়ারড্রব থেকে ২০২০ পিস উদ্ধার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী ঘরের অন্যরুম থেকে ইয়াবার চালানের মূল হোতা চিহ্নিত মাদক কারবারি মিজানুর রহমান সাগর আকন, তার সহযোগী গাফফার হাওলাদার ও অপর সহযোগী বিথী খাতুন এর স্বামী মোহাম্মদ বশির হোসেনকে আটক করে তাদের দেহ তল্লাশি করে আরো ৩৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট করে।
এরমধ্যে মিজানুর রহমান সাগর আকন দুটি মাদক মামলার ২৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। সে পটুয়াখালীর পশ্চিম থানা কালিকাপুর এলাকার রফিকুল ইসলাম আকনের ছেলে। এ ব্যাপারে পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত চারজন আদালতে সোপর্দ করা হয়েছে ।
পটুয়াখালীতে ৬ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার
পটুয়াখালীতে ৬ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী সদর উপজেলার পশ্চিম হেতালিয়া এলাকা থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে একজন দুইটি মামলায় ২৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও একজন নারীর রয়েছে। আজ ভোর ছয়টায় পটুয়াখালী সদর থানা পুলিশ এই অভিযান চালায়। গ্রেপ্তারকৃতরা হলেন মাদারবুনিয়া ইউনিয়নের পশ্চিম হেতালিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ বশির হোসেন, তার স্ত্রী বিথী খাতুন, ওই বাড়িতে অবস্থানকারী একাধিক মাদক মামলার পলাতক আসামী মিজানুর রহমান সাগর আকন ও অপর মাদক
কারবারি গাফফার হাওলাদার। শেষের দুজনের বাড়ি পটুয়াখালী পৌরসভার ৯ নং ওয়ার্ডের পশ্চিম টাউন কালিকাপুর এলাকায়। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাব ইন্সপেক্টর মাসুদ হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল আজ ভোর ছয়টায় পশ্চিম হেতালিয়া গ্রামে মোহাম্মদ বশির হোসেনের বাসায় অভিযান চালায়। এসময় তার স্ত্রী বিথী খাতুনের মালামাল রাখার ওয়ারড্রব থেকে ২০২০ পিস উদ্ধার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী ঘরের অন্যরুম থেকে ইয়াবার চালানের মূল হোতা চিহ্নিত মাদক কারবারি মিজানুর
রহমান সাগর আকন, তার সহযোগী গাফফার হাওলাদার ও অপর সহযোগী বিথী খাতুন এর স্বামী মোহাম্মদ বশির হোসেনকে আটক করে তাদের দেহ তল্লাশি করে আরো ৩৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট করে। এরমধ্যে মিজানুর রহমান সাগর আকন দুটি মাদক মামলার ২৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। সে পটুয়াখালীর পশ্চিম থানা কালিকাপুর এলাকার রফিকুল ইসলাম আকনের ছেলে। এ ব্যাপারে পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত চারজন আদালতে সোপর্দ করা হয়েছে ।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত