সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর পুকুর পাড়ে মিল‌লো কিশোরীর লাশ, ধর্ষক স‌ন্দে‌হে যুবক আটক

পুকুর পাড়ে মিল‌লো কিশোরীর লাশ, ধর্ষক স‌ন্দে‌হে যুবক আটক

‌কু‌মিল্লা ব্যুরো ঃ

কুমিল্লায় পুকুর পাড়ে এক কিশোরীর (১০) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার বরুড়া উপজেলার ভাউকসার গ্রা‌মে একটি পুকুর পাড়ে মিল‌লো কিশোরীর লাশ। তাৎক্ষ‌নিক ওই কি‌শোরীর উদ্ধার করে স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ ধর্ষণের শিকার হয়ে মৃত্যু হয় ওই কিশোরীর। ধর্ষণ স‌ন্দে‌হে এক যুবককে আটক ক‌রে পু‌লি‌শে সোর্পদ কর‌লো স্থানীয়রা।

আটক যুবক ভাউকসার ইউনিয়নের গজারিয়া গ্রামের মনোহর আলীর ছেলের মো. জসিম (২০)। 

স্থানীয় ওয়ার্ড মেম্বার সফিকুর রহমান বলেন, সন্ধ্যায় আমাকে মেয়ের মামাতো ভাই কল দিয়ে বলে তার ফুফাতো বোনকে তারা পাচ্ছে না। জসিমের সাথে লাশ পাওয়ার আ‌গে শেষবার তাকে দেখা গেছে কি‌শোরী‌কে। তাই স্থানীয়রা ধর্ষ‌ণের স‌ন্দে‌হে আটক করেছে। জসিমকে জিজ্ঞেস করলে সে অস্বীকার করে । পরে স্থানীয় বেশ কয়েকজন  জ‌সি‌মের সামনেই  তা‌কে দেখেছে বললে জ‌সিমের জবান বন্ধ হ‌য়ে যায়। জ‌সিম কিছু না ব‌লে চুপ‌ছে হয়ে যায়। পরক্ষ‌ণে জ‌সিম‌কে ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়। ইউনিয়ন পরিষদে আসলে খবর আসে পুকুর পাড়ে ওই মেয়েটার লাশ পাওয়া গেছে। ঘটনাস্থলে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে আসে। ওই ছেলেকে পুলিশ নিয়ে গেছে । লাশও নিয়ে যায়। 

তিনি বলেন, ধর্ষণের শিকার হয়েছে কিনা তা এখ‌নো নি‌শ্চিতভা‌বে বলা যা‌চ্ছে না।   তবে নিহ‌তের মর‌দে‌হে হাতে  কিছু দিয়ে বাধার চিহ্ন আছে। 

স্থানীয় ভাউকসার ইউপি চেয়ারম্যান সৈয়দ মাশরুল হক বলেন,  ধর্ষণের কারণে মেয়েটা মারা গেছে বলে স্থানীয়রা বলে‌ছে । তবে এখনও নিশ্চিত ক‌রে বলা যা‌চ্ছে না। পুলিশ কাজ কর‌ছে ।পু‌লি‌শের তদন্তে সব‌কিছু বে‌রি‌য়ে আস‌বে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, কিশোরীর লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠা‌নো হয়েছে। এ ঘটনায় এক যুবককে আট‌কের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহ‌তের ময়নাতদন্ত রি‌পো‌র্টের আ‌লো‌কে তদন্ত শেষ হলে ঘটনার আসল রহস‌্য উ‌ম্মোচন হ‌বে।

খুঁজুন