কুমিল্লা ব্যুরো :
কুমিল্লার হোমনায় ডাকাতির প্রন্তুতিকালে ডিবিপুলিশের সাথে সশস্ত্র ডাকাতদলের গুলিবিনিময়ের ঘটনায় ৭মামলার আসামী রবিউল আউয়াল টিপু (৩৫)নামের চিহৃিত এক ডাকাত গুলিবিদ্ধ আহতাবদ্ধায় গ্রেপ্তার হয়েছে।
রোববার (৩০ জানুয়ারি) রাত আড়াইটায় জেলার হোমনা উপজেলার হোমনা-দুলালপুর সড়কের ঘাগুটিয়া ইউনিয়নের দক্ষিণ চুনারচর এলাকায় আনার ব্রীজের উত্তর পাশে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান,কার্তুজ,রামদা সহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে ডিবিপুলিশ।
সোমবার বিকেল ৪টায় কুমিল্লার ডিবি পুলিশের ওসি রাজেশ বড়ুয়া বিপিএম জানান, কুমিল্লার ডিবি পুলিশের একটি টিম অবৈধ অস্ত্র উদ্ধার, ডাকাতি প্রতিরোধ ও বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে একটি সশস্ত্র ডাকাতদল ডাকাতি করার উদ্দেশ্যে হোমনা থানাধীন ০২নং ঘাগুটিয়া ইউনিয়নের দক্ষিণ চুনারচর এলাকার হোমনা-টু-দুলালপুরগামী আনার ব্রীজের আশে পাশে অবস্থান করছে।এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ডিবি টিম বিশেষ অভিযান পরিচালনা করলে সশস্ত্র ডাকাত দলটি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যেতে থাকে। তখন পুলিশও আত্নরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়তে থাকে। এক পর্যায়ে গুলির আওয়াজ ও পুলিশের বাঁশির আওয়াজ শুনে স্থানীয় লোকজন লাঠি-সোঠা নিয়ে এগিয়ে আসে। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় ডিবি পুলিশ ও থানা পুলিশ ওই ডাকাতদলকে গ্রেপ্তারের লক্ষ্যে তল্লাশীকালে একজন ব্যক্তিকে আহত অবস্থায় ঘটনাস্থলে পাওয়া গেলে। তার আশে পাশে তল্লাশী করে ১টি পাইপগান (দেশীয় তৈরি অস্ত্র), ১ রাউন্ড তাজা কার্তুজ (গুলি), ১টি লোহার তৈরি কাঠের বাট সংযুক্ত লম্বা দা উদ্ধার করা হয়। আহত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ রবিউল আউয়াল টিপু (৩৫) এবং নিজেকে উক্ত ডাকাত দলের সদস্য বলে জানায়। তাৎক্ষনিকভাবে আহত গ্রেপ্তারকৃত মোঃ রবিউল আউয়াল টিপু (৩৫)’কে স্থানীয় জনগনের সহযোগীতায় হোমনা উপেজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালে স্থনান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। গ্রেফতারকৃত আহত আসামী মোঃ রবিউল আউয়াল টিপু (৩৫) এর বিরুদ্ধে হোমনা থানায় একটি অস্ত্র মামলা ও আহত গ্রেফতারকৃত আসামি ও সহযোগী পলাতক আসামীদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতিসহ ২টি মামলা দায়ের করা হয়েছে। এদিকে গ্রেফতারকৃত আহত আসামী মোঃ রবিউল আউয়াল টিপু (৩৫) এর বিরুদ্ধে চুরি, ডাকাতি এবং ডাকাতি প্রস্তুতিসহ ৭টি মামলা রয়েছে।
ডিবি পুলিশের এস আই জাহাঙ্গীর আলম ও স্থানীয়রা জানায়, উপজেলার হোমনা-দুলালপুর সড়কের ঘাগুটিয়া ইউনিয়নের চুনারচর এলাকায় আনার ব্রীজের উত্তর পাশে ১০/১২জন ডাকাত সদস্য ডাকাতির উদ্দেশ্যে সমবেত হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে হোমনা থানা পুলিশের সহযোগীতায় ঘটনাস্থলে পৌঁছলে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে তখন পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এতে এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে আহত হন এবং অন্য ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ঘটনা স্থল থেকেউদ্ধারকৃত অস্ত্র গুলো হলো ১টি সচল দেশীয় তৈরি পাইপগান যাহার দৈর্ঘ্য ১৬ ইঞ্চি, বাটের দৈর্ঘ্য ৩.৫ ইঞ্চি, কালো রংয়ের কসটেপ দ্বারা মোড়ানো।
১টি সোনালী ও খয়েরী রংয়ের তাজা কার্তুজ (গুলি)।১টি লোহার তৈরি কাঠের বাট সংযুক্ত লম্বা দা, যাহার দৈর্ঘ্য বাট সহ ২৫ ইঞ্চি, বাটের দৈর্ঘ্য ০৭ ইঞ্চি ও রামদা,ছুড়ি সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আহত রবিউল আউয়াল টিপু(৩৫) কে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। সে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের শরীফপুর গ্রামের (সাব বাড়ি) মো. নাসির উদ্দিনের ছেলে।
এ ঘটনায় ডিবি পুলিশের এস আই জাহাঙ্গীর আলম বাদী হয়ে রবিউল আউয়াল টিপু(৩৫) সহ তার সঙ্গীয় আরো ৮ জনের নামে ডাকাতি ও অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা হয়েছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় গুলিবিদ্ধ ডাকাতকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ডাকাতির কাজে ব্যবহৃত একটি পাইপগান,কার্তুজ,রামদা সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তার স্বীকার উক্তিমতে ৮ জনকে আসামী করে হোমনা থানায় পৃথক দুইটি মামলা হয়েছে।এছাড়া এর আগের ৭টি মামলা রয়েছে।
পুলিশ-ডাকাতের গুলিবিনিময়, টিপু ডাকাত গুলিবিদ্ধ,অস্ত্র উদ্ধার !
পুলিশ-ডাকাতের গুলিবিনিময়, টিপু ডাকাত গুলিবিদ্ধ,অস্ত্র উদ্ধার !
কুমিল্লা ব্যুরো :কুমিল্লার হোমনায় ডাকাতির প্রন্তুতিকালে ডিবিপুলিশের সাথে সশস্ত্র ডাকাতদলের গুলিবিনিময়ের ঘটনায় ৭মামলার আসামী রবিউল আউয়াল টিপু (৩৫)নামের চিহৃিত এক ডাকাত গুলিবিদ্ধ আহতাবদ্ধায় গ্রেপ্তার হয়েছে। রোববার (৩০ জানুয়ারি) রাত আড়াইটায় জেলার হোমনা উপজেলার হোমনা-দুলালপুর সড়কের ঘাগুটিয়া ইউনিয়নের দক্ষিণ চুনারচর এলাকায় আনার ব্রীজের উত্তর পাশে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান,কার্তুজ,রামদা সহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে ডিবিপুলিশ। সোমবার বিকেল ৪টায় কুমিল্লার ডিবি পুলিশের ওসি রাজেশ বড়ুয়া বিপিএম জানান, কুমিল্লার ডিবি পুলিশের একটি টিম অবৈধ অস্ত্র উদ্ধার, ডাকাতি প্রতিরোধ ও বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে একটি সশস্ত্র ডাকাতদল ডাকাতি করার উদ্দেশ্যে হোমনা থানাধীন ০২নং ঘাগুটিয়া ইউনিয়নের দক্ষিণ চুনারচর এলাকার হোমনা-টু-দুলালপুরগামী আনার ব্রীজের আশে পাশে অবস্থান করছে।এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ডিবি টিম বিশেষ অভিযান পরিচালনা করলে সশস্ত্র ডাকাত দলটি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যেতে থাকে। তখন পুলিশও আত্নরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়তে থাকে। এক পর্যায়ে গুলির আওয়াজ ও পুলিশের বাঁশির আওয়াজ শুনে স্থানীয় লোকজন লাঠি-সোঠা নিয়ে এগিয়ে আসে। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় ডিবি পুলিশ ও থানা পুলিশ ওই ডাকাতদলকে গ্রেপ্তারের লক্ষ্যে তল্লাশীকালে একজন ব্যক্তিকে আহত অবস্থায় ঘটনাস্থলে পাওয়া গেলে। তার আশে পাশে তল্লাশী করে
১টি পাইপগান (দেশীয় তৈরি অস্ত্র), ১ রাউন্ড তাজা কার্তুজ (গুলি), ১টি লোহার তৈরি কাঠের বাট সংযুক্ত লম্বা দা উদ্ধার করা হয়। আহত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ রবিউল আউয়াল টিপু (৩৫) এবং নিজেকে উক্ত ডাকাত দলের সদস্য বলে জানায়। তাৎক্ষনিকভাবে আহত গ্রেপ্তারকৃত মোঃ রবিউল আউয়াল টিপু (৩৫)’কে স্থানীয় জনগনের সহযোগীতায় হোমনা উপেজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালে স্থনান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। গ্রেফতারকৃত আহত আসামী মোঃ রবিউল আউয়াল টিপু (৩৫) এর বিরুদ্ধে হোমনা থানায় একটি অস্ত্র মামলা ও আহত গ্রেফতারকৃত আসামি ও সহযোগী পলাতক আসামীদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতিসহ ২টি মামলা দায়ের করা হয়েছে। এদিকে গ্রেফতারকৃত আহত আসামী মোঃ রবিউল আউয়াল টিপু (৩৫) এর বিরুদ্ধে চুরি, ডাকাতি এবং ডাকাতি প্রস্তুতিসহ ৭টি মামলা রয়েছে।ডিবি পুলিশের এস আই জাহাঙ্গীর আলম ও স্থানীয়রা জানায়, উপজেলার হোমনা-দুলালপুর সড়কের ঘাগুটিয়া ইউনিয়নের চুনারচর এলাকায় আনার ব্রীজের উত্তর পাশে ১০/১২জন ডাকাত সদস্য ডাকাতির উদ্দেশ্যে সমবেত হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে হোমনা থানা পুলিশের সহযোগীতায় ঘটনাস্থলে পৌঁছলে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে তখন পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এতে এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে আহত
হন এবং অন্য ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ঘটনা স্থল থেকেউদ্ধারকৃত অস্ত্র গুলো হলো ১টি সচল দেশীয় তৈরি পাইপগান যাহার দৈর্ঘ্য ১৬ ইঞ্চি, বাটের দৈর্ঘ্য ৩.৫ ইঞ্চি, কালো রংয়ের কসটেপ দ্বারা মোড়ানো।১টি সোনালী ও খয়েরী রংয়ের তাজা কার্তুজ (গুলি)।১টি লোহার তৈরি কাঠের বাট সংযুক্ত লম্বা দা, যাহার দৈর্ঘ্য বাট সহ ২৫ ইঞ্চি, বাটের দৈর্ঘ্য ০৭ ইঞ্চি ও রামদা,ছুড়ি সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।আহত রবিউল আউয়াল টিপু(৩৫) কে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। সে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের শরীফপুর গ্রামের (সাব বাড়ি) মো. নাসির উদ্দিনের ছেলে। এ ঘটনায় ডিবি পুলিশের এস আই জাহাঙ্গীর আলম বাদী হয়ে রবিউল আউয়াল টিপু(৩৫) সহ তার সঙ্গীয় আরো ৮ জনের নামে ডাকাতি ও অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা হয়েছে। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় গুলিবিদ্ধ ডাকাতকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ডাকাতির কাজে ব্যবহৃত একটি পাইপগান,কার্তুজ,রামদা সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তার স্বীকার উক্তিমতে ৮ জনকে আসামী করে হোমনা থানায় পৃথক দুইটি মামলা হয়েছে।এছাড়া এর আগের ৭টি মামলা রয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত