বুলবুল আহমেদ সোহেল :
হাসপাতালের বিল পরিশোধ করতে না পেরে এক মাসের শিশুকে ফেলে রেখে পালিয়ে যাওয়ার মতো এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। খবর পেয়ে নিজ উদ্যোগে হাসপাতালের বিল পরিশোধ করে শিশুটি তার বাবা মায়ের কোলে ফিরিয়ে দিয়ে আরেক মানবিক উদাহরণ সৃষ্টি করেছে পুলিশ।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, ১২ আগষ্ট নরদিংদী জেলার মনােহরপুর এলাকার রজত চন্দ্র এবং সুজাতা দম্পতির এক মাসের মেয়ে শিশুকে হাসপাতালে রেখে পালিয়ে যায়। শিশুটির মা-বাবার কোনো খোঁজ খবর না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ দারস্থ হয় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের।
বাংলাদেশ নবজাতক হাসপাতালের ব্যবস্থাপক মোশাররফ হােসেন গণমাধ্যমকে জানান, ২৯ জুলাই শিশুটিকে তার বাবা-মা হাসপাতালে ভর্তি করান। ২৪ দিন ধরে শিশুটি ডাক্তার মজিবুর রহমানের তত্ত্বাবধায়নে এনআইসিইউতে চিকিৎসাধীন ছিল।এক মাস আগে ওই দম্পতির গ্রামের বাড়িতে শিশুটি জন্মগ্রহণ করে। তবে জন্মের পর শিশুটির হার্টের ছিদ্র সমস্যা দেখা দেয়। ফলে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে তার মা-বাবা ঢাকায় নিয়ে আসেন। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ, মাতুয়াইল মা ও শিশু ইনস্টিটিউটে এনআইসিইউ না পেয়ে সাইনবোর্ডের নবজাতক হাসপাতালে ভর্তি করান। ‘হাসপাতালে এনআইসিইউতে চিকিৎসা চলতে থাকলে শিশুটি ধীরে ধীরে সুস্থ হতে থাকেন। এর মধ্যে সব মিলিয়ে হাসপাতালের বিল দুই লাখ টাকার বেশি হলে শিশুটির মা-বাবা টাকা ম্যানেজ করে নিয়ে আসার কথা বলে আর ফিরে আসেনা। ছয় থেকে সাতদিন অতিবাহিত হলে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করে। বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের মাধ্যমে সমাধান হয়েছে। পুলিশের এই মানবিক কাজের সঙ্গে আমরাও অংশীদার হতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের ধন্য মনে করছে।
আজ দুপুরে হাসপাতালের বিল পরিশোধ করে ওই শিশুকে মা-বাবার কোলে ফিরিয়ে দেয় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এসময় সেখানে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক, পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমানসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য।
এ প্রসঙ্গে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মােস্তফা জানান, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফার নির্দেশে মানবিক দিক বিবেচনা করে পুলিশ হাসপাতালের বিল পরিশোধ করার উদ্যোগ গ্রহণ করে। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষকে পুলিশের সাধ্যমতো বিল পরিশোধ করে শিশুটিকে তার মা-বাবার কাছে ফিরিয়ে দেই। বর্তমানে শিশুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। এমন মানবিক কাজ করতে পেরে আমরা খুব খুশি এবং ভবিষ্যতেও পেশাগত কাজের পাশাপাশি আমরা এ ধরনের মানবিক কাজ অব্যাহত রাখবো।’
এদিকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শিশুটির মা-বাবা বলেন, ‘আমাদের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় আমরা কোনোভাবেই বিল পরিশোধ করতে পারছিলাম না। এর মধ্যে দুইদিন আগে শিশুটির নানি মারা যান। কোনো উপায় না পেয়ে আমরা হাসপাতাল থেকে চলে যেতে বাধ্য হই। হাসপাতালের বিল পরিশোধ করার পাশাপাশি বাচ্চাকে লালন-পালন করার জন্য সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ওসি আমাদের হাতে আরও কিছু টাকা দেন। তারা আমাদের যে উপকার করেছেন সেজন্য তাদের কাছে আমরা চিরঋণি হয়ে থাকব।
পুলিশের মানবিকতায় মায়ের কোল ফিরে পলো একমাস বয়সী শিশু
পুলিশের মানবিকতায় মায়ের কোল ফিরে পলো একমাস বয়সী শিশু
বুলবুল আহমেদ সোহেল :হাসপাতালের বিল পরিশোধ করতে না পেরে এক মাসের শিশুকে ফেলে রেখে পালিয়ে যাওয়ার মতো এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। খবর পেয়ে নিজ উদ্যোগে হাসপাতালের বিল পরিশোধ করে শিশুটি তার বাবা মায়ের কোলে ফিরিয়ে দিয়ে আরেক মানবিক উদাহরণ সৃষ্টি করেছে পুলিশ।পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, ১২ আগষ্ট নরদিংদী জেলার মনােহরপুর এলাকার রজত চন্দ্র এবং সুজাতা দম্পতির এক মাসের মেয়ে শিশুকে হাসপাতালে রেখে পালিয়ে যায়। শিশুটির মা-বাবার কোনো খোঁজ খবর না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ দারস্থ হয় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের।বাংলাদেশ নবজাতক হাসপাতালের ব্যবস্থাপক মোশাররফ হােসেন গণমাধ্যমকে জানান, ২৯ জুলাই শিশুটিকে তার বাবা-মা হাসপাতালে ভর্তি করান। ২৪ দিন ধরে শিশুটি ডাক্তার মজিবুর রহমানের তত্ত্বাবধায়নে এনআইসিইউতে চিকিৎসাধীন ছিল।এক মাস আগে ওই দম্পতির গ্রামের বাড়িতে শিশুটি জন্মগ্রহণ করে। তবে জন্মের পর শিশুটির হার্টের ছিদ্র সমস্যা দেখা দেয়। ফলে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে তার মা-বাবা ঢাকায়
নিয়ে আসেন। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ, মাতুয়াইল মা ও শিশু ইনস্টিটিউটে এনআইসিইউ না পেয়ে সাইনবোর্ডের নবজাতক হাসপাতালে ভর্তি করান। ‘হাসপাতালে এনআইসিইউতে চিকিৎসা চলতে থাকলে শিশুটি ধীরে ধীরে সুস্থ হতে থাকেন। এর মধ্যে সব মিলিয়ে হাসপাতালের বিল দুই লাখ টাকার বেশি হলে শিশুটির মা-বাবা টাকা ম্যানেজ করে নিয়ে আসার কথা বলে আর ফিরে আসেনা। ছয় থেকে সাতদিন অতিবাহিত হলে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করে। বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের মাধ্যমে সমাধান হয়েছে। পুলিশের এই মানবিক কাজের সঙ্গে আমরাও অংশীদার হতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের ধন্য মনে করছে।আজ দুপুরে হাসপাতালের বিল পরিশোধ করে ওই শিশুকে মা-বাবার কোলে ফিরিয়ে দেয় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এসময় সেখানে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক, পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমানসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য।এ প্রসঙ্গে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মােস্তফা জানান, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি)
গোলাম মোস্তফার নির্দেশে মানবিক দিক বিবেচনা করে পুলিশ হাসপাতালের বিল পরিশোধ করার উদ্যোগ গ্রহণ করে। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষকে পুলিশের সাধ্যমতো বিল পরিশোধ করে শিশুটিকে তার মা-বাবার কাছে ফিরিয়ে দেই। বর্তমানে শিশুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। এমন মানবিক কাজ করতে পেরে আমরা খুব খুশি এবং ভবিষ্যতেও পেশাগত কাজের পাশাপাশি আমরা এ ধরনের মানবিক কাজ অব্যাহত রাখবো।’ এদিকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শিশুটির মা-বাবা বলেন, ‘আমাদের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় আমরা কোনোভাবেই বিল পরিশোধ করতে পারছিলাম না। এর মধ্যে দুইদিন আগে শিশুটির নানি মারা যান। কোনো উপায় না পেয়ে আমরা হাসপাতাল থেকে চলে যেতে বাধ্য হই। হাসপাতালের বিল পরিশোধ করার পাশাপাশি বাচ্চাকে লালন-পালন করার জন্য সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ওসি আমাদের হাতে আরও কিছু টাকা দেন। তারা আমাদের যে উপকার করেছেন সেজন্য তাদের কাছে আমরা চিরঋণি হয়ে থাকব।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত