বিগত বেশ কিছুদিন ধরেই আলোচনায় আছেন অ্যাম্বার হার্ড। সাবেক স্বামী জনি ডেপের বিরুদ্ধে মানহানির মামলা হারার পর খুব একটা প্রকাশ্যে আসেননি এই হলিউড অভিনেত্রী। এরমধ্যেই নতুন এক বিতর্কে নাম জড়ালো তার। অ্যাম্বার হার্ডের নামে অবৈধভাবে এক দেশ থেকে অন্য দেশে কুকুর পাচারের মামলা হয়েছে।
খবর অনুযায়ী, অ্যাম্বারের বিরুদ্ধে এই মামলার ঘটনা নতুন ঘটনা নয়। কিন্তু সম্প্রতি অস্ট্রেলিয়ান সরকার পুরনো এই মামলার তদন্ত শুরু করেছে। এই মামলায় হারলে অ্যাম্বার হার্ডের ১৪ বছর পর্যন্ত সাজা হতে পারে। যুক্তরাষ্ট্র সরকারের কৃষি, জল ও পরিবেশ বিভাগের একজন মুখপাত্র বলেন, ২০১৫ সালে অ্যাম্বার হার্ড অবৈধভাবে তার দুইটি কুকুরকে এক দেশ থেকে অন্যদেশে নিয়ে যান। তার বিরুদ্ধে করা সেই মামলা পুনরায় খতিয়ে দেখছে সরকার।
সম্প্রতি জনি ডেপের করা মানহানির মামলায় হেরে যান অ্যাম্বার হার্ড। মামলার রায় অনুযায়ী ডেপকে হার্ডের দিতে হবে ১০ মিলিয়ন ডলার। সেই অর্থ মেটাতে যখন হিমশিম খাচ্ছেন এই অভিনেত্রী, এমন সময়ে তার জন্য এলো আরও বড় দুঃসংবাদ।
সূত্র- হিন্দুস্তান টাইমস, দ্যা নিউজ।
পুরনো মামলায় ফেঁসে যাচ্ছেন অ্যাম্বার হার্ড
পুরনো মামলায় ফেঁসে যাচ্ছেন অ্যাম্বার হার্ড
বিগত বেশ কিছুদিন ধরেই আলোচনায় আছেন অ্যাম্বার হার্ড। সাবেক স্বামী জনি ডেপের বিরুদ্ধে মানহানির মামলা হারার পর খুব একটা প্রকাশ্যে আসেননি এই হলিউড অভিনেত্রী। এরমধ্যেই নতুন এক বিতর্কে নাম জড়ালো তার। অ্যাম্বার হার্ডের নামে অবৈধভাবে এক দেশ থেকে অন্য দেশে কুকুর পাচারের মামলা হয়েছে।খবর অনুযায়ী, অ্যাম্বারের বিরুদ্ধে এই
মামলার ঘটনা নতুন ঘটনা নয়। কিন্তু সম্প্রতি অস্ট্রেলিয়ান সরকার পুরনো এই মামলার তদন্ত শুরু করেছে। এই মামলায় হারলে অ্যাম্বার হার্ডের ১৪ বছর পর্যন্ত সাজা হতে পারে। যুক্তরাষ্ট্র সরকারের কৃষি, জল ও পরিবেশ বিভাগের একজন মুখপাত্র বলেন, ২০১৫ সালে অ্যাম্বার হার্ড অবৈধভাবে তার দুইটি কুকুরকে এক দেশ থেকে অন্যদেশে
নিয়ে যান। তার বিরুদ্ধে করা সেই মামলা পুনরায় খতিয়ে দেখছে সরকার।সম্প্রতি জনি ডেপের করা মানহানির মামলায় হেরে যান অ্যাম্বার হার্ড। মামলার রায় অনুযায়ী ডেপকে হার্ডের দিতে হবে ১০ মিলিয়ন ডলার। সেই অর্থ মেটাতে যখন হিমশিম খাচ্ছেন এই অভিনেত্রী, এমন সময়ে তার জন্য এলো আরও বড় দুঃসংবাদ।সূত্র- হিন্দুস্তান টাইমস, দ্যা নিউজ।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত