সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় পুরো এপ্রিল জুড়ে থাকবে তাপপ্রবাহ

পুরো এপ্রিল জুড়ে থাকবে তাপপ্রবাহ

চৈত্রের শুরুর দিকে আবহাওয়া ঠান্ডা থাকলেও মাঝামাঝি সময়ে এসে তাপমাত্রা বাড়তে শুরু করেছে দিনভর তীব্র দাবদাহ আর গরমে অতিষ্ঠ হয়ে উঠছে রাজধানীবাসী তবে রাজধানীতে এখনোকাঠফাটাগরম না পড়লেও দেশের বিস্তীর্ণ অঞ্চলে তাপপ্রবাহের দেখা পাচ্ছে মানুষ

এদিকে সামনের দিনগুলোতে গরম আরও বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ তুলনামূলক বেশি থাকায় গরমে অস্বস্তিও বাড়তে পারে বলেও সংস্থাটির দেওয়া এক পূর্বাভাসে জানানো হয়। রাজধানী ঢাকায় আজ তাপমাত্রা রেকর্ড করে হয়েছে ৩৭ দশমিক ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ উঠেছে পাবনা জেলার ঈশ্বরদীতে বাগেরহাটের মোংলায়। এই দুই এলাকায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। অন্যদিকে সবচেয়ে কম ১৮ দশমিক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সুনামগঞ্জের নিকলিতে। সময়ে সিলেটে ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত ওই পূর্বাভাসে বলা হয়েছে, নীলফামারী দিনাজপুর জেলাসহ রাজশাহী, ঢাকা, খুলনা বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে তাপপ্রবাহ বয়ে যাওয়া জেলার সংখ্যা বাড়তে পারে

বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বজ্রবৃষ্টি হতে পারে। ছাড়া অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে

থার্মোমিটারের পারদ ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠলে আবহাওয়াবিদরা তাকে মৃদু তাপপ্রবাহ বলে। উষ্ণতা বেড়ে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় মাঝারি তাপপ্রবাহ। আর তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেলে তাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়

এপ্রিল মাসে দুচারটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে থাকবে কালবৈশাখীর দাপট থাকবে। বঙ্গোপসাগরে নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ের শঙ্কা রয়েছে। ফলে এই মাসটিতে প্রকৃতি পরীক্ষা নেবে মানুষের

খুঁজুন