শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক পুতিন ছাড়াই গর্বাচেভের শেষকৃত্য

পুতিন ছাড়াই গর্বাচেভের শেষকৃত্য

সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা মিখাইল গর্বাচেভের শেষকৃত্যে যোগ দেবেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন জানিয়েছে, সূচিগত কারণে শনিবারের শেষকৃত্যে হাজির হতে পারবেন না রুশ প্রেসিডেন্ট।

সাংবাদিকদের সাথে একটি কনফারেন্স কলে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, বৃহস্পতিবার সকালে মস্কোর সেন্ট্রাল ক্লিনিক্যাল হাসপাতাল সফর ও পুষ্পস্তবক অর্পণ করে গর্বাচেভের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পুতিন। মঙ্গলবার এই হাসপাতালে গর্বাচেভের মৃত্যু হয়। পেসকভ আরও বলেন, দুর্ভাগ্যবশত, প্রেসিডেন্টের কাজের সূচির কারণে তিনি ৩ সেপ্টেম্বর শেষকৃত্যে যোগ দিতে পারবেন না। এজন্য তিনি আগেভাগেই শ্রদ্ধা জানিয়েছেন। গর্বাচেভের শেষকৃত্যে রাষ্ট্রীয় উপাদান থাকবে বলেও জানান পেসকভ। 

খুঁজুন