মার্কিন
সংবাদমাধ্যম সিএনএনের মস্কোর সাবেক ব্যুরোপ্রধান জিল ডগার্টি বলেছেন, রুশ
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বাসঘাতকদের ক্ষমা করেন না।
রাশিয়ার
ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোশিনের
বিদ্রোহ প্রসঙ্গে ডগার্টি শনিবার (২৪ জুন) সিএনএনের অ্যান্ডারসন কুপারকে এ কথা
বলেন।
প্রিগোশিন
বিদ্রোহ ঘোষণা করে এদিন তার বাহিনী নিয়ে ইউক্রেন সীমান্ত পেরিয়ে রাশিয়ার রাজধানী
মস্কো অভিমুখে যাত্রা করেন। পরে বেলারুশের মধ্যস্থতায় তিনি এই যাত্রা বন্ধ করেন।
মস্কোর
পক্ষ থেকে বলা হয়েছে, ওয়াগনারপ্রধান প্রিগোশিন এখন বেলারুশ যাবেন। বিদ্রোহের কারণে
তার বিরুদ্ধে যেসব ফৌজদারি অভিযোগ আনা হয়েছে, তা প্রত্যাহার করা হবে।
সিএনএনের
মস্কোর সাবেক ব্যুরোপ্রধান বলেন, ক্রেমলিনের ভাষ্যমতে, প্রিগোশিনকে বেলারুশে যেতে
বলেছেন পুতিন। তবে ওয়াগনারপ্রধান বিশ্বাসঘাতকই রয়ে গেছেন।
জিল
ডগার্টি বলেন, ‘আমি মনে করি, পুতিন কখনোই এটি
(বিশ্বাসঘাতকতা) ক্ষমা করবেন না। পুতিনের জন্য প্রিগোশিন একটি হুমকি, তা তিনি
যেখানেই থাকুন না কেন
প্রিগোশিনের
বিদ্রোহের জেরে পুতিন জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন। তিনি তার ভাষণে বলেন, ‘যা
কিছু ঘটছে, তা বিশ্বাসঘাতকতা। এটি রুশ জনগণের পিঠে ছুরি চালানোর সামিল। সশস্ত্র বিদ্রোহের
পেছনে থাকা ব্যক্তিদের শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছিলেন তিনি।
পুতিন কখনোই ক্ষমা করবেন না
পুতিন কখনোই ক্ষমা করবেন না
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের মস্কোর সাবেক ব্যুরোপ্রধান জিল ডগার্টি বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বাসঘাতকদের ক্ষমা করেন না।রাশিয়ার ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোশিনের বিদ্রোহ প্রসঙ্গে ডগার্টি শনিবার (২৪ জুন) সিএনএনের অ্যান্ডারসন কুপারকে এ কথা বলেন।প্রিগোশিন বিদ্রোহ ঘোষণা করে এদিন তার বাহিনী নিয়ে ইউক্রেন সীমান্ত পেরিয়ে রাশিয়ার রাজধানী মস্কো অভিমুখে যাত্রা করেন।
পরে বেলারুশের মধ্যস্থতায় তিনি এই যাত্রা বন্ধ করেন।মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে, ওয়াগনারপ্রধান প্রিগোশিন এখন বেলারুশ যাবেন। বিদ্রোহের কারণে তার বিরুদ্ধে যেসব ফৌজদারি অভিযোগ আনা হয়েছে, তা প্রত্যাহার করা হবে।সিএনএনের মস্কোর সাবেক ব্যুরোপ্রধান বলেন, ক্রেমলিনের ভাষ্যমতে, প্রিগোশিনকে বেলারুশে যেতে বলেছেন পুতিন। তবে ওয়াগনারপ্রধান বিশ্বাসঘাতকই রয়ে গেছেন।জিল ডগার্টি বলেন, ‘আমি মনে করি, পুতিন কখনোই
এটি (বিশ্বাসঘাতকতা) ক্ষমা করবেন না। পুতিনের জন্য প্রিগোশিন একটি হুমকি, তা তিনি যেখানেই থাকুন না কেন প্রিগোশিনের বিদ্রোহের জেরে পুতিন জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন। তিনি তার ভাষণে বলেন, ‘যা কিছু ঘটছে, তা বিশ্বাসঘাতকতা। এটি রুশ জনগণের পিঠে ছুরি চালানোর সামিল। সশস্ত্র বিদ্রোহের পেছনে থাকা ব্যক্তিদের শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছিলেন তিনি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত