রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসি'র জারি করা গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে বিপাকে পড়েছে দক্ষিণ আফ্রিকা। কারণ আগস্টে দেশটিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে যোগ দেয়ার কথা রয়েছে পুতিনের। সেখানে পুতিনের গ্রেপ্তার এড়ানোর সব বিকল্প নিয়ে ভাবছে দেশটি।
ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধে দক্ষিণ আফ্রিকা নিরপেক্ষ অবস্থান নিয়েছে। দেশটির বৃহত্তম কিছু ব্যাংক ও ব্যবসায়িক অংশীদারসহ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তাদের অবস্থানের বিরোধিতা করেছে। এরপরও কোনো সফরকারী রাষ্ট্রপ্রধানকে দক্ষিণ আফ্রিকার গ্রেপ্তার করার সম্ভাবনা নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সরকার এবং ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস পরোয়ানা কার্যকর করা এড়াতে সমস্ত বিকল্প বিবেচনা করছে। এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ব্রিকস সম্মেলনের জন্য পুতিন দক্ষিণ আফ্রিকায় যাবেন কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি মস্কো। ব্যপক বিতর্কের মুখে, দেশটির সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা ২০১৬ সালে আইসিসি থেকে নিজেদের প্রত্যাহারের প্রস্তাবও করেছিলেন। তবে সেই পরিকল্পনাটি পরে বাদ দেয়া হয়েছে।
পুতিনকে গ্রেপ্তার করবে দক্ষিণ আফ্রিকা ?
পুতিনকে গ্রেপ্তার করবে দক্ষিণ আফ্রিকা ?
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসি'র জারি করা গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে বিপাকে পড়েছে দক্ষিণ আফ্রিকা। কারণ আগস্টে দেশটিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে যোগ দেয়ার কথা রয়েছে পুতিনের। সেখানে পুতিনের গ্রেপ্তার এড়ানোর সব বিকল্প নিয়ে ভাবছে দেশটি।ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধে দক্ষিণ আফ্রিকা নিরপেক্ষ অবস্থান
নিয়েছে। দেশটির বৃহত্তম কিছু ব্যাংক ও ব্যবসায়িক অংশীদারসহ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তাদের অবস্থানের বিরোধিতা করেছে। এরপরও কোনো সফরকারী রাষ্ট্রপ্রধানকে দক্ষিণ আফ্রিকার গ্রেপ্তার করার সম্ভাবনা নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সরকার এবং ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস পরোয়ানা কার্যকর করা এড়াতে সমস্ত বিকল্প বিবেচনা
করছে। এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ব্রিকস সম্মেলনের জন্য পুতিন দক্ষিণ আফ্রিকায় যাবেন কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি মস্কো। ব্যপক বিতর্কের মুখে, দেশটির সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা ২০১৬ সালে আইসিসি থেকে নিজেদের প্রত্যাহারের প্রস্তাবও করেছিলেন। তবে সেই পরিকল্পনাটি পরে বাদ দেয়া হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত