রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় পূজা মণ্ডপে চলছে মহানবমীর আনুষ্ঠানিকতা

পূজা মণ্ডপে চলছে মহানবমীর আনুষ্ঠানিকতা

শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ। ঢাকেশ্বরীসহ রাজধানীর সব পূজা মণ্ডপে চলছে মহানবমীর সব আনুষ্ঠানিকতা।

সকালে মহানবমী বিহিত পূজায় মুখর মণ্ডপ। পূজা শেষে হবে হোমযজ্ঞ। এর আগে গেল দিন নবমী তিথির লগ্নে সন্ধি পূজায় অসুর বধ করেছেন দেবী। মহানবমীতে হোমযজ্ঞে শান্তির প্রার্থনা করবেন ভক্তরা। আগামীকাল বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচদিনের এই উৎসব। তাই আজ দেবীকে প্রাণ ভরে দেখার দিন। এদিকে, পূজা উপলক্ষে দেশে সবকটি পূজামণ্ডপে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা।

খুঁজুন