কুমিল্লা ব্যুরো ঃ
কুমিল্লা সিটি কর্পোরেশনের টানা তিনবারের বিজয়ী কাউন্সিলর জামায়াত নেতা কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া ও অ্যাডভোকেট একরাম হোসেন বাবু কাউন্সিলর প্যারলে মুক্তি পেয়ে শপথ নেবেন। ৫ জুলাই পুলিশের পাহারায় কুমিল্লা কারাগার থেকে গিয়ে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন দু কাউন্সিলর। এ বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, শপথ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য কুমিল্লা সিটিকর্পোরেশনের ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. একরাম হোসেন ও সিটিকর্পোরেশনের এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো.গোলাম কিবরিয়াকে প্যারলে মুক্তি দেয়া হয়েছে।
এবিষয়ে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ বলেন, ৫ জুলাই কুসিক নির্বাচনের শপথ। শপথে যোগ দিতে দুজন কাউন্সিলেরের প্যারলে মুক্তির একটি নথি পেয়েছি। তাদের ৫ জুলাই সকালে পুলিশের দায়িত্বে মুক্তি দেয়া হবে। আবার নির্দিষ্ট সময় পর কারাগারে প্রেরণ করা হবে। 
এর আগে, ২০২১ সালের অক্টোবরে কুমিল্লার নানুয়াদিঘির পাড়ে পূজামণ্ডপে কোরআন শরিফ রাখার ঘটনার মামলায় গত ২১ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সদ্য বিজয়ী জামায়াত নেতা দুই কাউন্সিলরসহ আট জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। জেলা দায়রা জজ আদালতের বিচারক আতাব উল্লাহ এই আদেশ দেন।
এদিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার আসাদুর রহমান বলেন, কারাগারে থাকা ২ কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া ও অ্যাডভোকেট একরাম হোসেন বাবু প্যারোলে মুক্তির একটি চিঠি পেয়েছি। তাদের দুইজনকে ৫ জুলাই সকালে পুলিশের দায়িত্বে মুক্তি দেয়া হবে। তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শফিকুল ইসলাম বলেন,কুমিল্লা কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র কাউন্সিলরদের শপথ গ্রহণ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ওসমানি স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন শাখার উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্যারোলে মুক্তি পেয়ে শপথ নেবেন জামায়াতের দুই কাউন্সিলর
প্যারোলে মুক্তি পেয়ে শপথ নেবেন জামায়াতের দুই কাউন্সিলর
কুমিল্লা ব্যুরো ঃ কুমিল্লা সিটি কর্পোরেশনের টানা তিনবারের বিজয়ী কাউন্সিলর জামায়াত নেতা কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া ও অ্যাডভোকেট একরাম হোসেন বাবু কাউন্সিলর প্যারলে মুক্তি পেয়ে শপথ নেবেন। ৫ জুলাই পুলিশের পাহারায় কুমিল্লা কারাগার থেকে গিয়ে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন দু কাউন্সিলর। এ বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, শপথ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য কুমিল্লা সিটিকর্পোরেশনের ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. একরাম হোসেন ও সিটিকর্পোরেশনের এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো.গোলাম কিবরিয়াকে
প্যারলে মুক্তি দেয়া হয়েছে। এবিষয়ে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ বলেন, ৫ জুলাই কুসিক নির্বাচনের শপথ। শপথে যোগ দিতে দুজন কাউন্সিলেরের প্যারলে মুক্তির একটি নথি পেয়েছি। তাদের ৫ জুলাই সকালে পুলিশের দায়িত্বে মুক্তি দেয়া হবে। আবার নির্দিষ্ট সময় পর কারাগারে প্রেরণ করা হবে। এর আগে, ২০২১ সালের অক্টোবরে কুমিল্লার নানুয়াদিঘির পাড়ে পূজামণ্ডপে কোরআন শরিফ রাখার ঘটনার মামলায় গত ২১ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সদ্য বিজয়ী জামায়াত নেতা দুই কাউন্সিলরসহ আট জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। জেলা দায়রা জজ আদালতের বিচারক আতাব উল্লাহ এই আদেশ দেন।এদিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার আসাদুর রহমান
বলেন, কারাগারে থাকা ২ কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া ও অ্যাডভোকেট একরাম হোসেন বাবু প্যারোলে মুক্তির একটি চিঠি পেয়েছি। তাদের দুইজনকে ৫ জুলাই সকালে পুলিশের দায়িত্বে মুক্তি দেয়া হবে। তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শফিকুল ইসলাম বলেন,কুমিল্লা কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র কাউন্সিলরদের শপথ গ্রহণ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ওসমানি স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন শাখার উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত