রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের প্রজ্ঞাপনকে স্বাগত জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা আপাতত তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন এই তথ্য জানান আন্দোলনকারীরা। এ সময় তারা আগামী ৩০ দিনের মধ্যে তাদের ৮ দফা দাবির পুরোপুরি বাস্তবায়ন দেখতে চান।
সংবাদ সম্মেলনে তারা জানান, কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা জ্বালাও পোড়াওয়ের সঙ্গে সংযুক্ত ছিল না। এখানে তৃতীয় পক্ষ এসে সহিংসতা ছড়িয়েছে। তবে এসব বিষয়ে সামনের দিনে সর্তক থাকার ঘোষণা দেন তারা।
কোটার আন্দোলনে যারা আহত এবং শহীদ হয়েছেন তাদের পরিবারের দায়িত্ব যেন সরকার নেয় এই আহ্বান জানান কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাবির কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক মোকাররম হোসাইন, আরেক সমন্বয়ক রেজওয়ান গাজী মহারাজ, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তোফায়েল আহমেদ তপু, গণিত বিভাগের শিক্ষার্থী সুজন কুমার।
রাবিতে কোটা সংস্কারের প্রজ্ঞাপনকে স্বাগত
রাবিতে কোটা সংস্কারের প্রজ্ঞাপনকে স্বাগত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের প্রজ্ঞাপনকে স্বাগত জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা আপাতত তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন এই তথ্য জানান আন্দোলনকারীরা। এ সময় তারা আগামী ৩০ দিনের মধ্যে তাদের ৮
দফা দাবির পুরোপুরি বাস্তবায়ন দেখতে চান।সংবাদ সম্মেলনে তারা জানান, কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা জ্বালাও পোড়াওয়ের সঙ্গে সংযুক্ত ছিল না। এখানে তৃতীয় পক্ষ এসে সহিংসতা ছড়িয়েছে। তবে এসব বিষয়ে সামনের দিনে সর্তক থাকার ঘোষণা দেন তারা।কোটার আন্দোলনে যারা আহত এবং শহীদ
হয়েছেন তাদের পরিবারের দায়িত্ব যেন সরকার নেয় এই আহ্বান জানান কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীরা।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাবির কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক মোকাররম হোসাইন, আরেক সমন্বয়ক রেজওয়ান গাজী মহারাজ, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তোফায়েল আহমেদ তপু, গণিত বিভাগের শিক্ষার্থী সুজন কুমার।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত