ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসিকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন বাদশাহ সালমান। নিজে চিঠি পাঠিয়ে রাইসিকে আমন্ত্রণ জানান তিনি। সোমবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
দু'পক্ষ কূটনৈতিক সম্পর্ক পুনপ্রতিষ্ঠায় সম্মত হওয়ার এক সপ্তাহের মধ্যে আমন্ত্রণপত্র চালাচালি হলো। ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ জামশিদি জানান, প্রেসিডেন্ট রাইসি সৌদির আমন্ত্রণকে স্বাগত জানিয়েছেন এবং পারস্পরিক সহযোগিতা বাড়াতে তেহরানের প্রস্তুতির ওপর জোর দিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠকে সম্মত হয়েছে দু'পক্ষ। বৈঠকের জন্য তিনটি সম্ভাব্য স্থান প্রস্তাব করা হয়েছে। কবে বৈঠক হতে পারে তা বলেননি তিনি। এসময়, বাহরাইনের সাথেও সম্পর্ক উন্নয়নে পদক্ষেপ নেওয়ার কথা জানান ইরানি পররাষ্ট্রমন্ত্রী।
রাইসিকে সৌদি বাদশাহর আমন্ত্রণ
রাইসিকে সৌদি বাদশাহর আমন্ত্রণ
ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসিকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন বাদশাহ সালমান। নিজে চিঠি পাঠিয়ে রাইসিকে আমন্ত্রণ জানান তিনি। সোমবার বিবিসি এ তথ্য জানিয়েছে।দু'পক্ষ কূটনৈতিক সম্পর্ক পুনপ্রতিষ্ঠায় সম্মত হওয়ার এক সপ্তাহের
মধ্যে আমন্ত্রণপত্র চালাচালি হলো। ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ জামশিদি জানান, প্রেসিডেন্ট রাইসি সৌদির আমন্ত্রণকে স্বাগত জানিয়েছেন এবং পারস্পরিক সহযোগিতা বাড়াতে তেহরানের প্রস্তুতির ওপর জোর দিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে
বৈঠকে সম্মত হয়েছে দু'পক্ষ। বৈঠকের জন্য তিনটি সম্ভাব্য স্থান প্রস্তাব করা হয়েছে। কবে বৈঠক হতে পারে তা বলেননি তিনি। এসময়, বাহরাইনের সাথেও সম্পর্ক উন্নয়নে পদক্ষেপ নেওয়ার কথা জানান ইরানি পররাষ্ট্রমন্ত্রী।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত