সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর রাজাকারের বংশধররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত- মন্ত্রী বীর বাহাদুর এমপি

রাজাকারের বংশধররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত- মন্ত্রী বীর বাহাদুর এমপি

রাজাকারের বংশধররা এখনো বাংলাদেশের ক্ষতি করতে চান এবং নানা ধরণের ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

বুধবার দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলায় একদিনে ১৭ কোটি টাকার ১৯টি প্রকল্পের ভিত্তিপ্রস্থর ও উদ্বোধন শেষে সোনাইছড়ি ইউনিয়নের বটতলীতে আয়োজিত সমাবেশে পার্বাত্যমন্ত্রী বলেন- দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ২১বার হত্যার চেষ্টা করা হয়েছে। তারা সফল হয়নি। তবে ৭১ এর সেই রাজকার আল বদর আল সামস্ এখনো সক্রিয় রয়েছে।

মন্ত্রী বীর বাহাদুর আরও বলেন- নানা শ্রেণি পেশার মানুষকে ভাতা, গৃহহীনকে ঘর, ভূমিহীনকে জমি দিচ্ছে শেখ হাসিনার সরকার। যা অতীতের কেন সরকার করতে পারেনি। বঙ্গবন্ধুর সোনার বাংলা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষে বান্দরবানে সকল সম্প্রদায়ের সম্প্রীতি বজায় রেখে উন্নয়নের গতি সচল রাখতে আগামীতেও শেখ হাসিনা এবং নৌকার কোন বিকল্প নেই।

সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যানিং মার্মার সভাপতিত্বে ও নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তসলিম ইকবাল চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাস, যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ক্যানেওয়ান চাক, উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা, জেলা আওয়ামী লীগের সদস্য মো: আবু তাহের কোম্পানি, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার ইমন ও সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাহান মার্মাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

খুঁজুন