সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর রাজাপুরে ট্রান্সফরমার চুরির অভিযোগে দুই ব্যক্তি আটক, ১৩ কেজি তামার তার উদ্ধার

রাজাপুরে ট্রান্সফরমার চুরির অভিযোগে দুই ব্যক্তি আটক, ১৩ কেজি তামার তার উদ্ধার

হাসিবুর রহমান :

ঝালকাঠির রাজাপুরের ট্রান্সফর্মার চুরির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার পশ্চিম ফুলহার ও বড় কৈবর্তখালী থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারকৃতরা হল, উপজেলার পশ্চিম ফুলহার গ্রামের মৃত আয়েন আলী খানের ছেলে দলিল উদ্দিন ওরফে ধলু (৫৫) ও বড় কৈবর্তখালী গ্রামের হানিফ ঘড়ামীর ছেলে ইসা ঘড়ামী (৪৫)। 


রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, গত কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকটি ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটলে পুলিশ অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করে এবং ট্রান্সফর্মারের ১৩ কেজি তামার তার উদ্ধার করা হয়। 

আটকৃতদের বিরুদ্ধে রাজাপুর পল্লী বিদ্যুতের এজিএম (ওএন্ডএম) মধুসূদন রায় বাদী হয়ে মামলা দায়ের করেছে। আসামিদের বুধবার দুপুরে ঝালকাঠি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

খুঁজুন