শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর রাজাপুরে ট্রলিচাপায় মাদ্রাসাছাত্রী নিহত

রাজাপুরে ট্রলিচাপায় মাদ্রাসাছাত্রী নিহত

ঝালকাঠির রাজাপুরে রাস্তা পাড় হওয়ার সময় মালবাহী ট্রলিচাপায় তাসমিয়া আক্তার নামে ৫ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলার বড়ইয়া ইউনিয়নের উত্তমপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসমিয়া দক্ষিণ আদাখোলা গ্রামের প্রবাসী এনামুল হকের মেয়ে ও উত্তমপুর নূরাণী মাদ্রাসার ছাত্রী।

রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, শিশু তাসমিয়া সকালে মায়ের সাথে উত্তরপুর মাদ্রাসায় যাওয়ার জন্য রাস্তাপাড়াপাড়ের সময় মালবাহি ট্রলিচাপায় গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিমে নেয়ার পথিমধ্যে মারা যায় শিশু তাসমিয়া। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ওসি।

খুঁজুন