নিজস্ব প্রতিনিধি.রাজবাড়ী :
শ্যামলী পরিবহনের সাথে দ্বন্দ্বের জেরে দীর্ঘ সময় বন্ধ থাকার পর রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার রাত পৌনে নয়টার সময় রাজবাড়ীর জেলা প্রশাসকের হস্তক্ষেপে ফের এ রুটে বাস চলাচল স্বাভাবিক হয়।
মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) রাত ৮ টা ৪৫ মিনিটে বাস চলাচল শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।
রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, ‘জনগণের যাতে কোনো ভোগান্তি না হয় সে বিষয়ে আমরা সব সময় সচেতন আছি । রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ হবার পর আমি পরিবহন সংশ্লিষ্ট ঢাকার বিভিন্ন মহলে কয়েক দফা কথা বলেছি। অবশেষে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের বিরোধ মিমাংসা করতে পেরেছি। আগামী শুক্রবার (০৮ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতাদের ঢাকায় সভা হবে। তাদের মধ্যে আরও যেসব সমস্যা আছে, তা ওই সভার মাধ্যমে সমাধান হবে।
রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন বলেন, ‘ডিসি স্যার আমাদের বাস চালানোর জন্য সিদ্ধান্ত দিয়েছেন। আমরা রাত ৮ টা ৪৫ মিনিট থেকেই বাস চলাচল শুরু করেছি।
এরআগে মঙ্গলবার ভোর থেকে শ্যামলী পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের জেরে রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ ছিল।
রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক
রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিনিধি.রাজবাড়ী :শ্যামলী পরিবহনের সাথে দ্বন্দ্বের জেরে দীর্ঘ সময় বন্ধ থাকার পর রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার রাত পৌনে নয়টার সময় রাজবাড়ীর জেলা প্রশাসকের হস্তক্ষেপে ফের এ রুটে বাস চলাচল স্বাভাবিক হয়।মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) রাত ৮ টা ৪৫ মিনিটে বাস চলাচল শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, ‘জনগণের যাতে কোনো
ভোগান্তি না হয় সে বিষয়ে আমরা সব সময় সচেতন আছি । রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ হবার পর আমি পরিবহন সংশ্লিষ্ট ঢাকার বিভিন্ন মহলে কয়েক দফা কথা বলেছি। অবশেষে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের বিরোধ মিমাংসা করতে পেরেছি। আগামী শুক্রবার (০৮ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতাদের
ঢাকায় সভা হবে। তাদের মধ্যে আরও যেসব সমস্যা আছে, তা ওই সভার মাধ্যমে সমাধান হবে।রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন বলেন, ‘ডিসি স্যার আমাদের বাস চালানোর জন্য সিদ্ধান্ত দিয়েছেন। আমরা রাত ৮ টা ৪৫ মিনিট থেকেই বাস চলাচল শুরু করেছি। এরআগে মঙ্গলবার ভোর থেকে শ্যামলী পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের জেরে রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ ছিল।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত