রাজবাড়ী জেলা প্রতিনিধি ঃ
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে বিশাল আকৃতির একটি পাঙ্গাস মাছ ধরা পরে। ওজন দিয়ে দেখা গেছে মাছটির ওজন ২২ কেজি ১০০ গ্রাম। মাছটিকে এরই মধ্যে ঢাকার মৌচাক এলাকায় বিক্রি করা হয়েছে।
মঙ্গলবার ( ২৮ জুন ) সকালে পদ্মা নদীর দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটের কাছে জেলে নয়ন হলদারের জালে মাছটি ধরা পরে। মাছটিকে স্থানীয় টুকু মোল্লার আড়তে নিয়ে আসা হলে ডাকের মাধ্যমে সাড়ে ১২ শত টাকা কেজি দরে কিনে নেন শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহা মিয়া।
শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহা মিয়া বলেন, মঙ্গলবার সকালে টুকু মোল্লার আড়তে মাছটি নিয়ে আসলে সকল মাছ ব্যাবসায়ীদের অংশ গ্রহনে ডাকের মাধ্যমে সাড়ে ১২ শত টাকা কেজি দরে কিনে নেওয়ার পর ১৩ শত টাকা কেজি দরে ২৮ হাজার ৬০০ টাকায় মৌচাক এলাকার এক ব্যাবসায়ীর কাছে বিক্রি করেছি।
গোয়ালন্দ উপজেলার সিনিয়ার মৎস্য কর্মকর্তা মোঃ টিপু সুলতান বলেন, পদ্মা নদীতে এখন মাঝে মধ্যেই বড় বড় আকৃতির মাছ ধরা পরছে। এতে স্থানীয় জেলেরা লাভবান হচ্ছে। সেই সাথে তাদের পরিবারেও স্বচ্ছলতা আসছে। পদ্মা নদীর এ সব বড় বড় মাছ বেশ সুস্বাদু হওয়ায় ব্যাবসায়ীরা টেলিফোনে যোগাযোগ করেই বিক্রি করতে পারছে।
রাজবাড়ীর পদ্মায় জেলের জালে ২২ কেজি’র পাঙ্গাস
রাজবাড়ীর পদ্মায় জেলের জালে ২২ কেজি’র পাঙ্গাস
রাজবাড়ী জেলা প্রতিনিধি ঃ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে বিশাল আকৃতির একটি পাঙ্গাস মাছ ধরা পরে। ওজন দিয়ে দেখা গেছে মাছটির ওজন ২২ কেজি ১০০ গ্রাম। মাছটিকে এরই মধ্যে ঢাকার মৌচাক এলাকায় বিক্রি করা হয়েছে।মঙ্গলবার ( ২৮ জুন ) সকালে পদ্মা নদীর দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটের কাছে জেলে নয়ন হলদারের জালে মাছটি ধরা পরে। মাছটিকে স্থানীয় টুকু
মোল্লার আড়তে নিয়ে আসা হলে ডাকের মাধ্যমে সাড়ে ১২ শত টাকা কেজি দরে কিনে নেন শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহা মিয়া।শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহা মিয়া বলেন, মঙ্গলবার সকালে টুকু মোল্লার আড়তে মাছটি নিয়ে আসলে সকল মাছ ব্যাবসায়ীদের অংশ গ্রহনে ডাকের মাধ্যমে সাড়ে ১২ শত টাকা কেজি দরে কিনে নেওয়ার পর ১৩ শত টাকা কেজি দরে ২৮
হাজার ৬০০ টাকায় মৌচাক এলাকার এক ব্যাবসায়ীর কাছে বিক্রি করেছি।গোয়ালন্দ উপজেলার সিনিয়ার মৎস্য কর্মকর্তা মোঃ টিপু সুলতান বলেন, পদ্মা নদীতে এখন মাঝে মধ্যেই বড় বড় আকৃতির মাছ ধরা পরছে। এতে স্থানীয় জেলেরা লাভবান হচ্ছে। সেই সাথে তাদের পরিবারেও স্বচ্ছলতা আসছে। পদ্মা নদীর এ সব বড় বড় মাছ বেশ সুস্বাদু হওয়ায় ব্যাবসায়ীরা টেলিফোনে যোগাযোগ করেই বিক্রি করতে পারছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত