রাজবাড়ী জেলা প্রতিনিধি ঃ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কর্তৃক ঔষধ কোম্পানীর প্রতিনিধিগণকে লাঞ্ছিত ও হেনস্থার প্রতিবাদে এবং পরিচালকের বিচারের দাবীতে রাজবাড়ীতে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুন ) সকাল সাড়ে ১১ টায় রাজবাড়ী সদর হাসপাতাল চত্বরে রাজবাড়ী জেলা ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া)’র আয়োজনে ওই কর্মসুচী পালিত হয়।
এ সময় ফারিয়ার সভাপতি সৈয়দ আলী ইকবাল মিঠুর সভাপতিত্বে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) সাধারণ সম্পাদক সাগর চক্রবর্তী, সাবেক সভাপতি আব্দুস সাত্তার প্রমুখ।
বক্তারা এ সময় গত ২৬ জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ঔষধ কোম্পানীর ৪জন রিপ্রেজেন্টেটিভকে লাঞ্ছিত করার বিচার দাবী করেন। সেই সাথে হাসপাতালের পরিচালকের অপসারণ না করা হলে ঔষধ সরবরাহ বন্ধসহ সারা দেশে কঠোর আন্দোলনের হুসিয়ারী দেন তারা।
রাজবাড়ীতে ফারিয়ার মানববন্ধন প্রতিবাদ সমাবেশ
রাজবাড়ীতে ফারিয়ার মানববন্ধন প্রতিবাদ সমাবেশ
রাজবাড়ী জেলা প্রতিনিধি ঃরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কর্তৃক ঔষধ কোম্পানীর প্রতিনিধিগণকে লাঞ্ছিত ও হেনস্থার প্রতিবাদে এবং পরিচালকের বিচারের দাবীতে রাজবাড়ীতে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৮ জুন ) সকাল সাড়ে ১১ টায়
রাজবাড়ী সদর হাসপাতাল চত্বরে রাজবাড়ী জেলা ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া)’র আয়োজনে ওই কর্মসুচী পালিত হয়।এ সময় ফারিয়ার সভাপতি সৈয়দ আলী ইকবাল মিঠুর সভাপতিত্বে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) সাধারণ সম্পাদক সাগর চক্রবর্তী, সাবেক সভাপতি আব্দুস সাত্তার
প্রমুখ।বক্তারা এ সময় গত ২৬ জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ঔষধ কোম্পানীর ৪জন রিপ্রেজেন্টেটিভকে লাঞ্ছিত করার বিচার দাবী করেন। সেই সাথে হাসপাতালের পরিচালকের অপসারণ না করা হলে ঔষধ সরবরাহ বন্ধসহ সারা দেশে কঠোর আন্দোলনের হুসিয়ারী দেন তারা।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত