রাজবাড়ী প্রতিনিধি ঃ
মানুষকে কথার ছলে লোভের বসবতি করে সর্বস্ব লুটে নেওয়া আন্তঃজেলা প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশের সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলো, নোয়াখালী জেলার দক্ষিন শুল্যদিয়া এলাকার রুহুল আমীনের ছেলে মোঃ মাসুদ হোসেন (৩২) ও শরিয়তপুর জেলার সখিপুর এলাকার আবুল সরদারের ছেলে শাহাদাৎ সরদার ( ৩৪ )। তাদের ঢাকা ও নারায়গঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে খোয়া যাওয়া গলিত স্বর্ন, নগদ অর্থ ও মোবাইল ফোন।
বৃহস্পতিবার ( ২০ অক্টোবর ) সকালে রাজবাড়ী থানায় এক সংবাদ সম্মেলনে এমন চাঞ্চল্যকর তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস মোঃ রেজাউল করিম, রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, ডিআইও ওয়ান মোঃ সাইদুর রহমানসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহ উদ্দিন বলেন, গত ১১ অক্টোবর রাজবাড়ী জেলা স্কুলের সামনে আন্তঃ জেলা প্রতারক চক্র কলেজ ছাত্রী প্রিয়া আক্তারকে কথার ছলে লোভের বসবতি করে তার কানের দুল, নগদ টাকা ও মোবাইল ফোণ নিয়ে নেয়। এ ঘটনায় ১৫ অক্টোবর থানায় মামলা দায়ের হলে পুলিশ প্রযুক্তির ব্যাবহার করে মাঠে নামে। একটি সংঘবদ্ধ চক্র। ওইদিন রাজন, মাসুদ ও শাহাদাত চক্রের সদস্য হিসেবে কাজ করেছে। যাদের দুইজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আর পলাতক রাজনকে গ্রেপ্তারে অভিযান চলমান আছে।
তিনি আরো বলেন, এই বিষয়টি নিয়ে রাজবাড়ীতে বিভিন্ন মহলে শয়তানের বাতাস, স্কেপোলামিন, বা কেমিক্যাল দিয়ে অজ্ঞান নামে গুজব ছড়ালেও আসলে তার কোন সত্যতা পাওয়া যায়নি। এটি একটি প্রতারক চক্র এদের থেকে সতর্ক থাকতে আহব্বান জানিয়েছেন জেলা পুলিশ।
রাজবাড়ীতে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার
রাজবাড়ীতে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার
রাজবাড়ী প্রতিনিধি ঃ মানুষকে কথার ছলে লোভের বসবতি করে সর্বস্ব লুটে নেওয়া আন্তঃজেলা প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশের সদস্যরা।গ্রেপ্তারকৃতরা হলো, নোয়াখালী জেলার দক্ষিন শুল্যদিয়া এলাকার রুহুল আমীনের ছেলে মোঃ মাসুদ হোসেন (৩২) ও শরিয়তপুর জেলার সখিপুর এলাকার আবুল সরদারের ছেলে শাহাদাৎ সরদার ( ৩৪ )। তাদের ঢাকা ও নারায়গঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে খোয়া যাওয়া গলিত স্বর্ন, নগদ অর্থ ও মোবাইল ফোন। বৃহস্পতিবার ( ২০
অক্টোবর ) সকালে রাজবাড়ী থানায় এক সংবাদ সম্মেলনে এমন চাঞ্চল্যকর তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস মোঃ রেজাউল করিম, রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, ডিআইও ওয়ান মোঃ সাইদুর রহমানসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এ সময় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহ উদ্দিন বলেন, গত ১১ অক্টোবর রাজবাড়ী জেলা স্কুলের সামনে আন্তঃ জেলা প্রতারক চক্র কলেজ ছাত্রী প্রিয়া আক্তারকে কথার ছলে লোভের বসবতি করে তার কানের দুল, নগদ টাকা ও মোবাইল ফোণ নিয়ে
নেয়। এ ঘটনায় ১৫ অক্টোবর থানায় মামলা দায়ের হলে পুলিশ প্রযুক্তির ব্যাবহার করে মাঠে নামে। একটি সংঘবদ্ধ চক্র। ওইদিন রাজন, মাসুদ ও শাহাদাত চক্রের সদস্য হিসেবে কাজ করেছে। যাদের দুইজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আর পলাতক রাজনকে গ্রেপ্তারে অভিযান চলমান আছে। তিনি আরো বলেন, এই বিষয়টি নিয়ে রাজবাড়ীতে বিভিন্ন মহলে শয়তানের বাতাস, স্কেপোলামিন, বা কেমিক্যাল দিয়ে অজ্ঞান নামে গুজব ছড়ালেও আসলে তার কোন সত্যতা পাওয়া যায়নি। এটি একটি প্রতারক চক্র এদের থেকে সতর্ক থাকতে আহব্বান জানিয়েছেন জেলা পুলিশ।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত