শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
মহানগর রাজধানীর যানজট নিরসনে কোন অগ্রগতি নেই

রাজধানীর যানজট নিরসনে কোন অগ্রগতি নেই

শফিক আহমেদ, সাংবাদিক :

জনস্বার্থে কিছু কথা : রাজধানীর যানজট নিরসনে অগ্রগতি নেই।এর কারন ট্রাফিক পুলিশের এক ধরনের নিষ্ক্রীয়তাকেই দায়ী করছেন অনেকেই, মাঠে কাজ করা ট্রাফিক পুলিশদের সাথে কথা বললে,নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রাফিক ইন্সপেক্টর জানালেন,রাস্তায় পর্যাপ্ত নিরাপওার অভাবে তারা ঠিকমত কাজ করতে পারছেন না৷ এর কারন, থানা পুলিশের সাপোর্ট নাই, কোন কারনে,ঝামেলা হলে পুলিশ সাথে সাথে সাপোর্ট দিচ্ছেনা। তাই তারা রাস্তায় নিরাপদ মনে করছেন না। রাজধানীর অধিকাংশ থানাপুলিশ এখন তারা তাদের  নিজেদের গুছিয়ে উঠতে পারছেনা। গত ৫ আগষ্টের পর পুড়িয়ে দেয়া অধিকাংশ থানা এখন ও মেরামত করা সম্ভব হয়নি। এছাড়া জনবল সমস্যা, পুড়ে যাওয়া যানবাহন রিপ্লেস না হওয়ার কারনে মুভম্যান্ট করা যাচ্ছেনা। পুলিশের এমন অভিযোগের সত্যতা মিলল যাত্রাবাড়ী থানায়৷ গত দেড় মাসে ও থানার অবকাঠামো ঠিক হয়নি । যাত্রাবাড়ী থানাপুলিশ ডেমরা থানায় কার্য্যক্রম মামলা, জিডি নিচ্ছেন৷ যদিও বাস্তবে তার কোন কার্য্যক্রম নেই। 


এ ছাড়া বিগত সরকার ব্যাটারি রিকশা চলাচলে রাজধানীতে অনুমোতী দেয়ায়, অবাধে চলছে ব্যাটারি রিকশা। যার ফলে যানজট নিরসন করা সম্ভব হচ্ছেনা। 

তাই যানজট নিরমনে ট্রাফিক পুলিশকে নিরাপওা দেয়া সহ থানা পুলিশের কার্য্যক্রম দ্রুততম করা, ফুটপাতে বাজার, দোকান পাট, বন্ধ করা ব্যাটারি রিকশা চলাচল বন্ধ করলেই কেবল যানজট অনেকাংশেই নিরসন করা সম্ভব বলে সাধারন লোকজনের মতামত।

খুঁজুন