রাজধানীতে বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে ভোর থেকেই ব্যস্ত সড়কগুলো ফাঁকা। রাস্তাঘাটে গণপরিবহনেরও তেমন একটা দেখা মেলেনি। সড়কের প্রতিটি মোড়ে মোড়ে পুলিশকে দেখা যাচ্ছে সতর্ক অবস্থানে।
গতকাল থেকেই রাস্তায় যানবাহন চলাচলের চাপ কম থাকলেও আজকে তা একেবারে নাই বললেই চলে। সকাল সাড়ে সাতটা থেকে আটটা পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুর, শিয়া মসজিদ, কলেজগেট, আসাদ অ্যাভিনিউ, খামারবাড়ি, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকা ঘুরে দেখা যায়, সড়কে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল নেই বললেই চলে। বাসের সংখ্যাও একেবারে হাতে গোনা। কিছু সিএনজিচালিত অটোরিকশার দেখা মিলছে। অন্যান্য দিনের তুলনায় সড়কে পথচারী ও যাত্রী উপস্থিতিও কম
বিভিন্ন সড়কের মোড়ে যাত্রীদের বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। প্রধান সড়কে কিছু রিকশা চলাচল করছে। জরুরি কাজ ছাড়া অনেকেই বাইরে বের হননি। ফলে সড়কে পথচারী মানুষের সংখ্যাও কম। অন্যদিকে প্রধান সড়ক গুলোতে সতর্ক অবস্থানে তৎপর থাকতে দেখা গিয়েছে পুলিশকে।
রাজধানীতে পুলিশের সতর্ক পাহারা
রাজধানীতে পুলিশের সতর্ক পাহারা
রাজধানীতে বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে ভোর থেকেই ব্যস্ত সড়কগুলো ফাঁকা। রাস্তাঘাটে গণপরিবহনেরও তেমন একটা দেখা মেলেনি। সড়কের প্রতিটি মোড়ে মোড়ে পুলিশকে দেখা যাচ্ছে সতর্ক অবস্থানে।গতকাল থেকেই রাস্তায় যানবাহন চলাচলের চাপ কম থাকলেও আজকে তা একেবারে নাই বললেই চলে। সকাল সাড়ে সাতটা থেকে
আটটা পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুর, শিয়া মসজিদ, কলেজগেট, আসাদ অ্যাভিনিউ, খামারবাড়ি, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকা ঘুরে দেখা যায়, সড়কে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল নেই বললেই চলে। বাসের সংখ্যাও একেবারে হাতে গোনা। কিছু সিএনজিচালিত অটোরিকশার দেখা মিলছে। অন্যান্য দিনের তুলনায় সড়কে পথচারী ও
যাত্রী উপস্থিতিও কম বিভিন্ন সড়কের মোড়ে যাত্রীদের বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। প্রধান সড়কে কিছু রিকশা চলাচল করছে। জরুরি কাজ ছাড়া অনেকেই বাইরে বের হননি। ফলে সড়কে পথচারী মানুষের সংখ্যাও কম। অন্যদিকে প্রধান সড়ক গুলোতে সতর্ক অবস্থানে তৎপর থাকতে দেখা গিয়েছে পুলিশকে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত