মোঃ শাকিল আহামাদ - জেলা প্রতিনিধি রাজশাহী ::
রাজশাহী পবা উপজেলার শাহ মখদুম থানার অন্তর্গত ৫নং হড়গ্রাম ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ড খিরশিন ফুদকি পাড়া এলাকায় এক শিশু পুকুরে ডুবে মারা যায়। শিশুটি এলাকার আলামিনের পুত্র আব্দুল্লাহ সানি বয়স ৫ বাচ্চাটি মাদ্রাসায় পড়াশোনা করত।
ঘটনাস্থলে গেয়ে জানা যায়, শনিবার (৩১ আগস্ট) বিকেল ৫ টার সময় ছোট্ট শিশু আব্দুল্লাহ সানি (৫) বাড়ির পাশে আম বাগানে বল নিয়ে একাই খেলা করে। খেলা করার সময় বলটি পুকুরে পড়ে যায় বলটি তুলতে শিশুটি পুকুরে নামলে পড়ে গিয়ে ডুবে যায়। প্রায় আধা ঘন্টা পরে বাচ্চাটির মা তাকে খোঁজাখুঁজি করে । খোঁজ করতে করতে বাড়ির পেছনের দিকে গেলে পুকুরে বাচ্চাটির স্যান্ডেল পড়ে থাকতে দেখে । তারপরে এলাকাবাসী সেই পুকুরে বাচ্চাটিকে খুঁজতে থাকে পরে বাচ্চাটিকে এলাকাবাসী সেই পুকুর থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে স্থানীয় ৬ নং ওয়ার্ড এর ইউপি সদস্য জনাব অ্যাডভোকেট মোঃ জয়নাল আবেদীন (জুয়েল ) থানায় সংবাদ দিলে শাহ মখদুম থানা অফিসার ইনচার্জ মোঃ মামুনুর রশিদ শিশুটির অস্বাভাবিক মৃত্যু হওয়ার কারণে আইনি পদক্ষেপ গ্রহণ করেন।
রাজশাহীর পবায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
রাজশাহীর পবায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
মোঃ শাকিল আহামাদ - জেলা প্রতিনিধি রাজশাহী ::রাজশাহী পবা উপজেলার শাহ মখদুম থানার অন্তর্গত ৫নং হড়গ্রাম ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ড খিরশিন ফুদকি পাড়া এলাকায় এক শিশু পুকুরে ডুবে মারা যায়। শিশুটি এলাকার আলামিনের পুত্র আব্দুল্লাহ সানি বয়স ৫ বাচ্চাটি মাদ্রাসায় পড়াশোনা করত।ঘটনাস্থলে গেয়ে জানা যায়, শনিবার (৩১ আগস্ট) বিকেল ৫ টার সময় ছোট্ট শিশু আব্দুল্লাহ সানি
(৫) বাড়ির পাশে আম বাগানে বল নিয়ে একাই খেলা করে। খেলা করার সময় বলটি পুকুরে পড়ে যায় বলটি তুলতে শিশুটি পুকুরে নামলে পড়ে গিয়ে ডুবে যায়। প্রায় আধা ঘন্টা পরে বাচ্চাটির মা তাকে খোঁজাখুঁজি করে । খোঁজ করতে করতে বাড়ির পেছনের দিকে গেলে পুকুরে বাচ্চাটির স্যান্ডেল পড়ে থাকতে দেখে । তারপরে এলাকাবাসী সেই পুকুরে বাচ্চাটিকে খুঁজতে থাকে
পরে বাচ্চাটিকে এলাকাবাসী সেই পুকুর থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়ে স্থানীয় ৬ নং ওয়ার্ড এর ইউপি সদস্য জনাব অ্যাডভোকেট মোঃ জয়নাল আবেদীন (জুয়েল ) থানায় সংবাদ দিলে শাহ মখদুম থানা অফিসার ইনচার্জ মোঃ মামুনুর রশিদ শিশুটির অস্বাভাবিক মৃত্যু হওয়ার কারণে আইনি পদক্ষেপ গ্রহণ করেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত