চলতি বছর ম্যাঙ্গো ক্যালেন্ডারের দুইদিন অতিবাহিত হলেও
রাজশাহীর বৃহত্তম আমের বাজার বানেশ্বর হাট আমশূন্য রয়েছে। ১৫ মে থেকে রাজশাহী
জেলায় ম্যাঙ্গো ক্যালেন্ডার শুরু হয়েছে। সরেজমিনে বানেশ্বর হাটে গিয়ে দেখা মেলেনি
আমের।
সারাদেশে রাজশাহীর আমের কদর রয়েছে। রাজশাহীর অর্ধেক এলাকার আম
কেনা-বেচা হয় পুঠিয়ার বানেশ্বর হাটে। কিন্তু গাছে তেমন আম না থাকায় এখনো আম
কেনা-বেচা শুরু হয়নি বানেশ্বর হাটে। অলস সময় কাটাচ্ছে আড়ৎদাররা। সারাদেশ থেকে আসা
পাইকারি আম ক্রেতারাও কেউ আসেনি।
পুঠিয়ার শিবপুরের আমচাষী জমসেদ আলী বলেন, বাগানে আম নেই। গাছে
কিছু মুকুল দেরিতে এসেছিল। বৈরী আবহাওয়ার কারণে আম আসেনি। গতবারের তুলনায় অর্ধেক
আমও হবে না এবার।
আমের আড়তদার মকবুল হোসেন জানান, অলস বসে আছি। বাগানগুলোতে আম
নেই বললেই হয়। কেউ আম পারেনি। পাইকারি ক্রেতারাও নাই। ২৫ মে এর আগে এখানে আম তেমন
পাওয়া যাবে না।
বানেশ্বর হাটের ইজারাদার জাহাঙ্গীর আলম বলেন, বানেশ্বরে আমের
বাজার এবার শুরু হয়নি। বাগানগুলোতে আম নাই। তবে এবার আমের দাম বেশি হবে।
পুঠিয়া উপজেলা কৃষিসম্প্রসারণ কর্মকর্তা স্মৃতি রানি সরকার
বলেন, এবার আমের অফ ইয়ার। গাছে কিছু মুকুল এসেছিল। তাতে আমের গুটি আসেনি। গতবারের
এক তৃতীয়াংশ আমও নাই বাগানগুলোতে।
রাজশাহীতে আমের বাজার আমশূন্য
রাজশাহীতে আমের বাজার আমশূন্য
চলতি বছর ম্যাঙ্গো ক্যালেন্ডারের দুইদিন অতিবাহিত হলেও রাজশাহীর বৃহত্তম আমের বাজার বানেশ্বর হাট আমশূন্য রয়েছে। ১৫ মে থেকে রাজশাহী জেলায় ম্যাঙ্গো ক্যালেন্ডার শুরু হয়েছে। সরেজমিনে বানেশ্বর হাটে গিয়ে দেখা মেলেনি আমের। সারাদেশে রাজশাহীর আমের কদর রয়েছে। রাজশাহীর অর্ধেক এলাকার আম কেনা-বেচা হয় পুঠিয়ার বানেশ্বর হাটে। কিন্তু গাছে তেমন আম না থাকায় এখনো আম কেনা-বেচা শুরু হয়নি বানেশ্বর হাটে।
অলস সময় কাটাচ্ছে আড়ৎদাররা। সারাদেশ থেকে আসা পাইকারি আম ক্রেতারাও কেউ আসেনি। পুঠিয়ার শিবপুরের আমচাষী জমসেদ আলী বলেন, বাগানে আম নেই। গাছে কিছু মুকুল দেরিতে এসেছিল। বৈরী আবহাওয়ার কারণে আম আসেনি। গতবারের তুলনায় অর্ধেক আমও হবে না এবার। আমের আড়তদার মকবুল হোসেন জানান, অলস বসে আছি। বাগানগুলোতে আম নেই বললেই হয়। কেউ আম পারেনি। পাইকারি ক্রেতারাও নাই। ২৫
মে এর আগে এখানে আম তেমন পাওয়া যাবে না। বানেশ্বর হাটের ইজারাদার জাহাঙ্গীর আলম বলেন, বানেশ্বরে আমের বাজার এবার শুরু হয়নি। বাগানগুলোতে আম নাই। তবে এবার আমের দাম বেশি হবে। পুঠিয়া উপজেলা কৃষিসম্প্রসারণ কর্মকর্তা স্মৃতি রানি সরকার বলেন, এবার আমের অফ ইয়ার। গাছে কিছু মুকুল এসেছিল। তাতে আমের গুটি আসেনি। গতবারের এক তৃতীয়াংশ আমও নাই বাগানগুলোতে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত