রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর রাজশাহীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাথে স্বেচ্ছাসেবকদের মতবিনিময় সভা

রাজশাহীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাথে স্বেচ্ছাসেবকদের মতবিনিময় সভা

মোঃ শাকিল আহামাদ - জেলা প্রতিনিধি রাজশাহী ::

রাজশাহীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী বিভাগীয় উপ পরিচালক জনাব মো: নইমুল আহসান ভুইয়াঁ (পি.এফ.এম), স্বেচ্ছাসেবকদের মতবিনিময় করেছেন। 

বুধবার (০৪ সেপ্টেম্বর)  সকাল ১০ টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী বিভাগীয় সদর দপ্তরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন জনাব মো: নইমুল আহসান ভুইয়াঁ (পি.এফ.এম), উপ-পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাজশাহী বিভাগ, রাজশাহী। 

উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সহকারী পরিচালক জনাব এ.কে.এম মুরশেদ, সিনিয়র স্টেশন অফিসার আবু সামা স্যার এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী বিভাগীয় সদর দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এছাড়াও উক্ত মতবিনিময় সভায় স্বেচ্ছাসের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ইহতেশামুল আলম, খন্দকার আসমাউল, আবির হোসেন, মিনহাজ ইসলাম রোজ, রাগিব শাহরিয়ার, তারিক আহমেদ সিদ্দিকী, আব্দুল্লাহ আল রায়ান সহ রাজশাহীর আরো ৬৫ জন স্বেচ্ছাসেবক বৃন্দ।

এই সভায়  প্রধান অতিথি উপ পরিচালক মহোদয় বলেছেন   রাজশাহীতে স্বেচ্ছাসেবকরা সেবা করার জন্য যে পরিমাণ আগ্রহ দেখিয়েছে তাতে আমি খুবই খুশি হয়েছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে তোমরা কোন ট্রেনিং ছাড়া ট্রাফিক এর কাজে যেভাবে সহযোগিতা করেছো তা সত্যি প্রসংশার দাবিদার, আমরা যখন কোন দুর্ঘটনা স্পটে যাই এবং দেখি সেখানে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস স্বেচ্ছাসেবকরা আছে তখন আমাদের মনোবল আরও মজবুত হয়, তোমাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি, আমরা টাকা বা বেতনের বিনিময়ে সেবা প্রদান করি কিন্তু তোমরা নিজেদের পকেটের টাকা খরচ করে সেবার জন্য যে পরিশ্রম কর তার সঠিক মূল্যায়ন আমরা করতে পারি না, সেবার জন্য প্রস্তুত থাকার জন্য তোমাতের আহ্বান জানাচ্ছি, যখনই কোন দুর্ঘটনার খবর পাবো সাথে সাথে তোমাদের কে জানানো হবে তখন তোমরা ইমার্জেন্সি ভিত্তিতে স্পটে উপস্থিত হবে।

তিনি আরো বলেন আন্দোলন পরবর্তী সময়ে এবং অন্যান্য যেকোনো প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে স্বেচ্ছাসেবকদের অসামান্য অবদানের কথা উল্লেখ করে প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এভাবে মানবসেবায় নিজেদের নিয়োজিত রাখতে উৎসাহিত করেন।

খুঁজুন