রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর রাজশাহীতে গলাকাটা এক নারীর লাশ উদ্ধার

রাজশাহীতে গলাকাটা এক নারীর লাশ উদ্ধার

মোঃ শাকিল আহামাদ - জেলা প্রতিনিধি রাজশাহী 

রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানাধীন নওদাপাড়ার রায়পাড়া এলাকায় এক আদিবাসী নারীকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।

সোমবার (১৬সেপ্টেম্বর) সকাল ৮ টার সময় শাহমখদুম থানাধীন রায়পাড়া কবর স্থানের পাশে তার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।হত্যাকাণ্ডের শিকার ওই নারীর নাম শ্রী রানী (৫০)।তিনি ওই এলাকার মৃত অজয়ের স্ত্রী।

তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।হত্যাকাণ্ডের শিকার রানীর স্বামী মারা যাওয়ার পর থেকে সে এই বাড়িতে একাই থাকতেন।

এলাকাবাসীর কাছে যানা যায়, শ্রী রানী এলাকাতে সাধারণভাবে বসবাস করতো।তার সাথে তেমন কারো ব্যক্তিগত শত্রুতা ছিলো না।সকাল সাতটার সময় কয়েকজন প্রতিবেশি তার বাড়িতে দেখা করতে গেলে গলাকাটা অবস্থায় নিজ ঘরে পড়ে থাকতে দেখা যায়। পরে  শাহমখদুম থানা পুলিশকে খবর দিলে মরাদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করেন।

খুঁজুন