শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আইন আদালত রাজশাহীতে সাবেক এমপি ডা. মনসুর সহ ৭৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

রাজশাহীতে সাবেক এমপি ডা. মনসুর সহ ৭৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

রাজশাহীর দুর্গাপুরে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণায় ও নির্বাচনী অফিসে হামলা, ভাংচর, লুটপাট, অগ্নিসংযোগ, গুলি বর্ষন ও বোমাবাজির অভিযোগে আওয়ামীলীগের সাবেক এমপি ডা. মনসুর রহমান সহ আওয়ামীলীগের ৭৩ নেতাকর্মীর নামীয় ও ১৫/২০ জনকে অজ্ঞাত আসামী করে বিরুদ্ধে আদালতে মামলা।

মামলার এজাহার সূত্রে জানাযায়, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ জুলাই দুর্গাপুর উপজেলার হাটকানপাড়ায় আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মনসুর রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী এ্যাড. নাদিম মোস্তফার নির্বাচনী প্রচারনায় ও নির্বাচনী অফিসে আগ্নেয়াস্ত্র, বোমা, দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে নেতাকর্মীদের মারপিট, নির্বাচনী অফিস ভাংচুর, অগ্নিসংযোগ করে বিএনপি নেতাকর্মীদের বাড়ীঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালায় আওয়ামী সন্ত্রাসীরা। এঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর দুর্গাপুর উপজেলার ক্ষিদ্রখলশী গ্রামের মৃত ইয়াসিন আলী সরদারের পুত্র ইয়াদ আলী বাদী হয়ে ৭৩ জন নামীয় ও ১৫/২০ জন অজ্ঞাত আসামী করে রাজশাহীর আদালতে মামলা দায়ের করেন। মামলার অন্যান্য আসামীরা হলেন, দুর্গাপুর উপজেলা সাবেক চেয়ারম্যান শরিফুজ্জামান শরিফ, পৌর মেয়র সাজেদুর রহমান মিঠু, সবেক ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, মিজানুর রহমান, সাইফুল ইসলাম, মোজাহার আলী সহ ৭৩ জনকে মামলার আসামী করা হয়েছে।

খুঁজুন