সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর রামগড় সীমান্তে দেড় লক্ষ টাকার ভারতীয় মাদকদ্রব্য জব্দ

রামগড় সীমান্তে দেড় লক্ষ টাকার ভারতীয় মাদকদ্রব্য জব্দ

মোহাম্মদ শাহেদ হোসেন রানা

রামগড়(খাগড়াছড়ি :

পার্বত্য জেলার খাগড়াছড়ি রামগড় সীমান্তে ভারতীয় মদ এবং ফেন্সিডেল সহ অন্তত দেড় লক্ষ টাকার অবৈধ মাদকদ্রব্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। 

রামগড় ব্যাটালিয়নের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পহেলা মে বুধবার রাত সাড়ে ৯টায় পর থেকে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। এসময় চোরাকারবারিরা বিজিবির অভিযানের উপস্থিতিটের পেয়ে মালমাল রেখে পালিয়ে যায়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাত ৯টা থেকে জোন আওতাধীন পানুয়া বিওপির হাবিলদার মো.মনিরুজ্জামানের নেতৃত্বে একটি টহল দল ভূঁজপুর থানার রহমতপুর এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১৯ বোতল ভারতীয় ফেন্সিডেল আটক করে। এছাড়াও একই সময়ে বাগান বাজার বিওপির নায়েব সুবেদার মো.আল মামুন সিকদারের নেতৃত্বে ফেনী নদীর কুল রুহুল আমিনের চরে অভিযান চালিয়ে ৯৬ বোতল ভারতীয় মদ আটক করা হয়। আটককৃত মালামাল ভূ্ঁজপুর থানায় জিড়ি পূর্বক পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে রাখা হয়েছে। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১ লক্ষ ৫১ হাজার ৬০০ শত টাকা।

রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবির জোন অধিনায়ক লে.কর্নেল সৈয়দ ইমাম হোসেন পিএসসি জানান,  সীমান্ত সুরক্ষার পাশাপাশি জোন আওতাধীন এলাকায় চোরাচালান, অপরাধ দমনে বিজিবির অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।

খুঁজুন