মোহাম্মদ শাহেদ হোসেন রানা,রামগড় :
খাগড়াছড়ি জেলার রামগড়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার ৫ই জুন দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খাগড়াছড়ি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় নানা অনিয়ম ও ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডে অপরাধ প্রমাণিত হওয়াতে ৪টি প্রতিষ্ঠান থেকে এ জরিমানা আদায় করা হয়েছে।
ভোক্তা অধিকার সূত্রে জানা গেছে, নোংরা পরিবেশে খাবার পরিবেশন করায় খালেক হোটেল মালিককে ১০ হাজার, মেয়াদহীন কসমেটিকস রাখার অপরাধে রুপ কথা কসমেটিকস'কে ২০ হাজার, মেয়াদহীন ঔষধ দোকানে রাখার অপরাধে জাহাঙ্গীর মেডিকেল হলের মালিককে ২০ হাজার ও হৃদয় কসমেটিকসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ এর সহকারী পরিচালক নাসরিন আক্তার জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪৩ দ্বারায় অপরাধ প্রমাণিত হওয়াতে রামগড়ে ৪ প্রতিষ্ঠানে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে, ও প্রতিষ্ঠানের মালিককে সর্তক করা হয়, তিনি আরো জানান ভোক্তা অধিকারের এ অভিযান চলমান থাকবে।
অভিযানে রামগড় থানার উপপরিদর্শক এস আই মো.তারেক এর নেতৃত্বে পুলিশের একটি টিম সঙ্গে থেকে সার্বিক সহযোগিতা করেন।
রামগড়ে ৪ প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা
রামগড়ে ৪ প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা
মোহাম্মদ শাহেদ হোসেন রানা,রামগড় :খাগড়াছড়ি জেলার রামগড়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়।বুধবার ৫ই জুন দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খাগড়াছড়ি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় নানা অনিয়ম ও ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডে অপরাধ প্রমাণিত হওয়াতে ৪টি প্রতিষ্ঠান থেকে এ
জরিমানা আদায় করা হয়েছে।ভোক্তা অধিকার সূত্রে জানা গেছে, নোংরা পরিবেশে খাবার পরিবেশন করায় খালেক হোটেল মালিককে ১০ হাজার, মেয়াদহীন কসমেটিকস রাখার অপরাধে রুপ কথা কসমেটিকস'কে ২০ হাজার, মেয়াদহীন ঔষধ দোকানে রাখার অপরাধে জাহাঙ্গীর মেডিকেল হলের মালিককে ২০ হাজার ও হৃদয় কসমেটিকসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ এর সহকারী পরিচালক নাসরিন আক্তার জানান, জাতীয়
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪৩ দ্বারায় অপরাধ প্রমাণিত হওয়াতে রামগড়ে ৪ প্রতিষ্ঠানে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে, ও প্রতিষ্ঠানের মালিককে সর্তক করা হয়, তিনি আরো জানান ভোক্তা অধিকারের এ অভিযান চলমান থাকবে।অভিযানে রামগড় থানার উপপরিদর্শক এস আই মো.তারেক এর নেতৃত্বে পুলিশের একটি টিম সঙ্গে থেকে সার্বিক সহযোগিতা করেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত