মঙ্গলবার, ৯ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর রামগড়ে বিজিবির অভিযানে ভারতীয় চিনি আটক

রামগড়ে বিজিবির অভিযানে ভারতীয় চিনি আটক

মোহাম্মদ শাহেদ হোসেন রানা,

রামগড়(খাগড়াছড়ি) :

পার্বত্য খাগড়াছড়ি রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবি'র অধিনস্থ মহামুনি বিওপির একটি টহল দল কতৃক অভিযান চালিয়ে ভারতীয় চিনি আটক করা হয়।

বৃহস্পতিবার ৩১ আগষ্ট দুপুর ১.৫০ সময় মহামুনি  বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ ফরিদুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক রামগড় থানার অন্তর্গত ফেনী নদীর কুল, কলাবাগান নামক স্থান হতে মালিকবিহীন ১১৫ কেজি ভারতীয় চিনি আটক করতে সক্ষম হয়। 

রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবি'র জোন অধিনায়ক লেঃ কর্নেল মো.আবু বকর সিদ্দিক সাইমুম পিএসসি+জি বলেন, সীমান্তে কোনো ধরনের অবৈধ কর্মকান্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না, মাদক চোরাচালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।

খুঁজুন