মোহাম্মদ শাহেদ হোসেন রানা,
রামগড়(খাগড়াছড়ি) :
পার্বত্য খাগড়াছড়ির রামগড়ে মানসিক চাপ সামলাতে না পেরে মো.আতাউল করিম (সিবলী) নামে সাবেক এক ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার করেছে রামগড় থানা পুলিশ।
বুধবার (০৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে রামগড় পৌরসভার ০৬নং ওয়ার্ডের তৈচালাপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। রামগড় থানার উপ-পরিদর্শক এসআই সামছুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত সিবলী পৌরসভার তৈচালাপাড়া এলাকার মৃত মোঃ নুরুল করিম মাষ্টারের ছেলে। তিনি পাঁচ মাসের এক মেয়ের জনক।
স্থানীয় ও এলাকাবাসী জানান, তিনি সাবেক রামগড় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন, তিনি মানসিক সমস্যায় ভূগছিলেন মানসিক চাপ সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন নাকি কেউ তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে সেটা আমরা সঠিক বলতে পারবোনা।
রামগড় থানার পরিদর্শক কাজী মোহাম্মদ জাকারিয়া জানান, বুধবার দুপুরে সিবলী নামে এক ব্যাক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর আসে। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে গলায় রশি পেঁচানো অবস্থায় সিবলীর লাশ উদ্ধার করি। লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
রামগড়ে সাবেক ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার
রামগড়ে সাবেক ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার
মোহাম্মদ শাহেদ হোসেন রানা,রামগড়(খাগড়াছড়ি) :পার্বত্য খাগড়াছড়ির রামগড়ে মানসিক চাপ সামলাতে না পেরে মো.আতাউল করিম (সিবলী) নামে সাবেক এক ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার করেছে রামগড় থানা পুলিশ।বুধবার (০৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে রামগড় পৌরসভার ০৬নং ওয়ার্ডের তৈচালাপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। রামগড় থানার উপ-পরিদর্শক এসআই সামছুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত
সিবলী পৌরসভার তৈচালাপাড়া এলাকার মৃত মোঃ নুরুল করিম মাষ্টারের ছেলে। তিনি পাঁচ মাসের এক মেয়ের জনক।স্থানীয় ও এলাকাবাসী জানান, তিনি সাবেক রামগড় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন, তিনি মানসিক সমস্যায় ভূগছিলেন মানসিক চাপ সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন নাকি কেউ তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে সেটা আমরা সঠিক বলতে পারবোনা।রামগড় থানার
পরিদর্শক কাজী মোহাম্মদ জাকারিয়া জানান, বুধবার দুপুরে সিবলী নামে এক ব্যাক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর আসে। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে গলায় রশি পেঁচানো অবস্থায় সিবলীর লাশ উদ্ধার করি। লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত