কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
নওগাঁর রাণীনগরে আওয়ামীলীগ নেতা-কর্মীদের উপর হামলা ও ভাংচুরের অভিযোগে দায়েরকৃত মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী সৈনিক দল রাণীনগর উপজেলা শাখার সভাপতি পাভেল রহমান (৩৩) ও উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মানিক হোসেন(৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া অপহরণ মামলায় একজন এবং আদালতের পরোয়ানায় আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা বলেন,গত ১৭ নভেম্বর উপজেলা সদরে আওয়ামীলীগ নেতা-কর্মীদের উপর হামলা ও ভাংচুরের অভিযোগে ১২জন এজাহারনামীয় ও আরো ৪০/৫০জনকে অজ্ঞাতনামা আসামী করে ১৭ নভেম্বর রাতে মামলা দায়ের করা হয়। এঘটনায় সোমবার রাতে উপজেলার খট্রেশ^র গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মোস্তাফিজুরের ছেলে পাভেল রহমান (৩৩) ও একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে মানিক হোসেন (৩০) কে গ্রেপ্তার করা হয়। এছাড়া একই রাতে উপজেলার বেতগাড়ী এলাকায় অভিযান চালিয়ে একটি অপহরণ মামলার আসামী শাহারিয়ার নাইম(২০)কে গ্রেপ্তার করা হয়েছে। নাইম উপজেলার দূর্গাপুর গ্রামের করুন প্রামানিকের ছেলে। একই রাতে উপজেলার কালীগ্রাম মাঝিপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের শাহাজাহান আলীর ছেলে ওয়াহেদ আলী(৫৫)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগরে বিএনপি-যুবদলের দুই নেতা-কর্মীসহ চারজন গ্রেপ্তার
রাণীনগরে বিএনপি-যুবদলের দুই নেতা-কর্মীসহ চারজন গ্রেপ্তার
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে আওয়ামীলীগ নেতা-কর্মীদের উপর হামলা ও ভাংচুরের অভিযোগে দায়েরকৃত মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী সৈনিক দল রাণীনগর উপজেলা শাখার সভাপতি পাভেল রহমান (৩৩) ও উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মানিক হোসেন(৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া অপহরণ মামলায় একজন এবং আদালতের পরোয়ানায় আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা
হয়েছে।রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা বলেন,গত ১৭ নভেম্বর উপজেলা সদরে আওয়ামীলীগ নেতা-কর্মীদের উপর হামলা ও ভাংচুরের অভিযোগে ১২জন এজাহারনামীয় ও আরো ৪০/৫০জনকে অজ্ঞাতনামা আসামী করে ১৭ নভেম্বর রাতে মামলা দায়ের করা হয়। এঘটনায় সোমবার রাতে উপজেলার খট্রেশ^র গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মোস্তাফিজুরের ছেলে পাভেল রহমান (৩৩) ও একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে মানিক
হোসেন (৩০) কে গ্রেপ্তার করা হয়। এছাড়া একই রাতে উপজেলার বেতগাড়ী এলাকায় অভিযান চালিয়ে একটি অপহরণ মামলার আসামী শাহারিয়ার নাইম(২০)কে গ্রেপ্তার করা হয়েছে। নাইম উপজেলার দূর্গাপুর গ্রামের করুন প্রামানিকের ছেলে। একই রাতে উপজেলার কালীগ্রাম মাঝিপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের শাহাজাহান আলীর ছেলে ওয়াহেদ আলী(৫৫)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত