কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
নওগাঁর রাণীনগর উপজেলার পারইল ইউনিয়ন পরিষদের অফিস কক্ষে ঢুকে চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ (৩৮)কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দুবৃত্তরা। রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ এঘটনা ঘটে।চেয়ারম্যান জাদিকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাহিদ পারইল গ্রামের তছির উদ্দীন ফকিরের ছেলে।
পরিষদের সচিব তরিকুল ইসলাম বলেন, এদিন চেয়ারম্যান জাহিদুর রহমান ইউনিয়ন পরিষদে এসে অফিস কক্ষে বসে কাজ করছিলেন। এসময় তিনটি মোটরসাইকেল যোগে ৫-৬জনের হেলমেট ও মাস্ক পরিহিত দুবৃত্তরা এসে অফিস কক্ষে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এ্যালোপাথারীভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে ২/৩ মিনিটের মধ্যেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। চেয়ারম্যানের ডান হাতের কব্জি প্রায় বিচ্ছিন্নসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে। তবে হামলাকারীদের কেউ চিনতে পারেনি বলে জানান তিনি। তাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় পরে বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন,খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। তবে স্থানীয়রা হামলাকারীদের চিনতে পারেনি। এঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
রাণীনগরে চেয়ারম্যানকে কুপিয়ে জখম
রাণীনগরে চেয়ারম্যানকে কুপিয়ে জখম
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগর উপজেলার পারইল ইউনিয়ন পরিষদের অফিস কক্ষে ঢুকে চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ (৩৮)কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দুবৃত্তরা। রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ এঘটনা ঘটে।চেয়ারম্যান জাদিকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাহিদ পারইল গ্রামের তছির উদ্দীন ফকিরের ছেলে।পরিষদের সচিব তরিকুল ইসলাম বলেন,
এদিন চেয়ারম্যান জাহিদুর রহমান ইউনিয়ন পরিষদে এসে অফিস কক্ষে বসে কাজ করছিলেন। এসময় তিনটি মোটরসাইকেল যোগে ৫-৬জনের হেলমেট ও মাস্ক পরিহিত দুবৃত্তরা এসে অফিস কক্ষে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এ্যালোপাথারীভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে ২/৩ মিনিটের মধ্যেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। চেয়ারম্যানের ডান হাতের কব্জি প্রায় বিচ্ছিন্নসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে। তবে হামলাকারীদের কেউ
চিনতে পারেনি বলে জানান তিনি। তাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় পরে বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন,খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। তবে স্থানীয়রা হামলাকারীদের চিনতে পারেনি। এঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত