কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) :
নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে বিএনপি নেতা ও ইউপি সদস্য শাজাহান আলী (৪৫) কে গ্রেফতার করেছে। গত বছরের একটি মারপিটের ঘটনায় ছাত্রলীগ নেতার দায়েরকৃত মামলায় শুক্রবার ভোররাতে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার শাজাহান উপজেলার ভাটকৈ গ্রামের আফজাল হোসেনের ছেলে। সে বড়গাছা ইউনিয়ন বিএনপির সাবেল যুগ্ন আহবায়ক ও ওই ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য। তাকে শুক্রবার আদালতে সোর্পদ করা হয়েছে।
জানা গেছে, গত বছরের নভেম্বর মাসে উপজেলা সদরে একটি মারপিটের ঘটনা ঘটে। ওই ঘটনায় ছাত্রলীগ নেতা রাসেল বাদী হয়ে এজাহারনামীয় ও অজ্ঞাতদের আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার সন্দেহভাজন আসামী হিসেবে শুক্রবার ভোরে ভাটকৈ গ্রামে অভিযান পরিচালনা করে নিজ বাড়ী থেকে শাজাহানকে গ্রেফতার করে পুলিশ।
রাণীনগর থানার (ভারপ্রাপ্ত) ওসি ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা বলেন,গ্রেফতার শাজাহানকে শুক্রবার ভোরে গ্রেফতার করে আদালতে সোর্পদ করা হয়েছে।
রাণীনগরে মারপিটের মামলায় ইউপি সদস্য গ্রেফতার
রাণীনগরে মারপিটের মামলায় ইউপি সদস্য গ্রেফতার
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে বিএনপি নেতা ও ইউপি সদস্য শাজাহান আলী (৪৫) কে গ্রেফতার করেছে। গত বছরের একটি মারপিটের ঘটনায় ছাত্রলীগ নেতার দায়েরকৃত মামলায় শুক্রবার ভোররাতে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার শাজাহান উপজেলার ভাটকৈ গ্রামের
আফজাল হোসেনের ছেলে। সে বড়গাছা ইউনিয়ন বিএনপির সাবেল যুগ্ন আহবায়ক ও ওই ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য। তাকে শুক্রবার আদালতে সোর্পদ করা হয়েছে।জানা গেছে, গত বছরের নভেম্বর মাসে উপজেলা সদরে একটি মারপিটের ঘটনা ঘটে। ওই ঘটনায় ছাত্রলীগ নেতা রাসেল বাদী হয়ে এজাহারনামীয় ও অজ্ঞাতদের
আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার সন্দেহভাজন আসামী হিসেবে শুক্রবার ভোরে ভাটকৈ গ্রামে অভিযান পরিচালনা করে নিজ বাড়ী থেকে শাজাহানকে গ্রেফতার করে পুলিশ।রাণীনগর থানার (ভারপ্রাপ্ত) ওসি ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা বলেন,গ্রেফতার শাজাহানকে শুক্রবার ভোরে গ্রেফতার করে আদালতে সোর্পদ করা হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত