কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনে নব-নির্বাচিত এমপি আইনজীবী ওমর ফারুক সুমনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাঁচুপুর আলিম মাদ্রাসা ও গ্রামবাসীর পক্ষ থেকে মাদ্রাসা প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এই সংবর্ধনা প্রদান করা হয়।
মাদ্রাসা ও গ্রামবাসীর আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন আবু তালেব ও ফারুক হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচুপুর আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম। অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক নব-নির্বাচিত এমপি আইনজীবী ওমর ফারুক সুমন। অনুষ্ঠানে মাদ্রাসা সুপার মোস্তাক আহম্মদ মাসুদ,উপজেলা আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন বি.এ,উপজেলা শ্রমীকলীগের সভাপতি আব্দুর রহমান রাজু, আওয়ামীলীগ নেতা আব্দুল কাদের পিন্টু ও এমপির কর্মী জায়দুল ইসলাম জনি এবং অত্র মাদ্রাসার শিক্ষক/কর্মচারী ও স্থানীয় জনসাধারণসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নব-নির্বাচিত এমপি ওমর ফারুক সুমন মাদ্রাসা প্রাঙ্গনে পৌছলে মাদ্রাসা ও গ্রামবাসীর পক্ষ থেকে এমপিকে ফুল দিয়ে বরণ করে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
রাণীনগরে নব-নির্বাচিত এমপি সুমনকে সংবর্ধনা
রাণীনগরে নব-নির্বাচিত এমপি সুমনকে সংবর্ধনা
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) : নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনে নব-নির্বাচিত এমপি আইনজীবী ওমর ফারুক সুমনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাঁচুপুর আলিম মাদ্রাসা ও গ্রামবাসীর পক্ষ থেকে মাদ্রাসা প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এই সংবর্ধনা প্রদান করা হয়।মাদ্রাসা ও গ্রামবাসীর আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন আবু তালেব ও ফারুক হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচুপুর আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম। অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক নব-নির্বাচিত এমপি আইনজীবী ওমর ফারুক সুমন। অনুষ্ঠানে মাদ্রাসা সুপার মোস্তাক আহম্মদ মাসুদ,উপজেলা আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন বি.এ,উপজেলা শ্রমীকলীগের সভাপতি
আব্দুর রহমান রাজু, আওয়ামীলীগ নেতা আব্দুল কাদের পিন্টু ও এমপির কর্মী জায়দুল ইসলাম জনি এবং অত্র মাদ্রাসার শিক্ষক/কর্মচারী ও স্থানীয় জনসাধারণসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নব-নির্বাচিত এমপি ওমর ফারুক সুমন মাদ্রাসা প্রাঙ্গনে পৌছলে মাদ্রাসা ও গ্রামবাসীর পক্ষ থেকে এমপিকে ফুল দিয়ে বরণ করে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত