নিজস্ব সংবাদদাতা, রাঙ্গাবালী,পটুয়াখালী :
পটুয়াখালীর রাঙ্গাবালীতে ৩ লিটার চোলাই মদসহ শামীম মিয়া (৩৪) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে তাকে গলাচিপা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
শামীম উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কানকুনিপাড়া গ্রামের আবু সিকদারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের তুলাতলি বাজার থেকে মৌডুবী বাজারগামী সড়কের পাশে ছোট ভাই রাব্বির মুদি দোকানের সামনে থেকে শামীমকে গ্রেফতার করা হয়।
রাঙ্গাবালী থানার এসআই আল আমিন তালুকদারের নেতৃত্বে চলা এই অভিযানকালে শামীমের কাছ থেকে ৩ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার বলেন, গ্রেফতারকৃত আসামী শামীমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
রাঙ্গাবালীতে ৩ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙ্গাবালীতে ৩ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা, রাঙ্গাবালী,পটুয়াখালী :পটুয়াখালীর রাঙ্গাবালীতে ৩ লিটার চোলাই মদসহ শামীম মিয়া (৩৪) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে তাকে গলাচিপা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। শামীম উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কানকুনিপাড়া গ্রামের আবু
সিকদারের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের তুলাতলি বাজার থেকে মৌডুবী বাজারগামী সড়কের পাশে ছোট ভাই রাব্বির মুদি দোকানের সামনে থেকে শামীমকে গ্রেফতার করা হয়। রাঙ্গাবালী থানার এসআই আল আমিন তালুকদারের নেতৃত্বে
চলা এই অভিযানকালে শামীমের কাছ থেকে ৩ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার বলেন, গ্রেফতারকৃত আসামী শামীমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত