শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আইন আদালত রাঙ্গাবালীতে পলাতক ছাত্রদল নেতাসহ দুইজন গ্রেপ্তার

রাঙ্গাবালীতে পলাতক ছাত্রদল নেতাসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গাবালী (পটুয়াখালী) :

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাজাপ্রাপ্ত ছাত্রদল নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বুধবার দুপুরে তাদের পটুয়াখালী জেল হাজতে প্রেরণ করা হয় বলে জানান রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার।

ওসি জানান, ঢাকায় অভিযান চালিয়ে সিআর সাজা-৮৩২/১৯ মামলায় দুই মাসের কারাদণ্ডপ্রাপ্ত এবং ৭০ হাজার ৭৩৯ টাকার অর্থ দন্ডে দন্ডিত আসামী উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ নুর মোহম্মদকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে এই মামলা ছাড়াও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। 

পৃথক  সিআর ৮৭৫/১৯ মামলায় চার  মাসের কারাদন্ডপ্রাপ্ত এবং ২ লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত আসামি  গোলাম আজমকেও ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।  আজম উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামের আবুল কাশেমের ছেলে। 

খুঁজুন