রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর রাঙ্গাবালীতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে হাত দিলেন ছাত্র সমাজ

রাঙ্গাবালীতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে হাত দিলেন ছাত্র সমাজ

কামরুল হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী) 

পটুয়াখালীর রাঙ্গাবালীতে শৃঙ্খলা ফেরানো ও আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করেছে ছাত্র সমাজ। শুক্রবার উপজেলা পরিষদ  চত্ত্বর থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতার এ অভিযান শুরু করা হয়। 


সরেজমিনে দেখা যায় , উপজেলা পরিষদের প্রবেশপথ থেকে প্রশাসনিক ভবনের আশেপাশে নানা আগাছা ও ময়লা পরিষ্কার করা হয়। বিডি ক্লিন নামের এক সংগঠনকে সঙ্গে নিয়ে এ কাজ করে ছাত্র সমাজ।  


এরআগে বাহেরচর বাজারের আশেপাশেও পরিষ্কার করেন তারা । এমন কাজে প্রশংসায় ভাসছেন ছাত্র সমাজ।


কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, গত কয়েকদিনে বাজার ও রাস্তাঘাট ময়লা আর্বজনায় ভরে যায়। সাধারন শিক্ষার্থীরা নিজ উদ্যোগে সেসব পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানে নামেন। 


এসময় শিক্ষার্থীরা বাজারের ব্যবসায়ীসহ সবার উদ্দেশ্য বলেন,  দেশ আপনার আমার সবার। সুতরাং পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দায়িত্বও সবার। সব দোকানিকে ময়লা আবর্জনা রাস্তায় না ফেলে নিজ দোকানের সামনে ময়লা ড্রামের মধ্যে রাখার অনুরোধ জানানো হয়। 


উপজেলা সদরের বাহেরচর বাজারের ব্যবসায়ী আব্বাস উদ্দিন হাওলাদার বলেন, শিক্ষার্থীরা বাজারের ভেতরের ময়লা আবর্জনা পরিষ্কার করেছেন। এই ধরনের এই উদ্যোগ আমাদের অনেক ভালো লেগেছে। তাদেরকে বাজারের সকল ব্যবসায়ীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

খুঁজুন