সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর রাঙ্গামাটির বড়ইছড়ি নির্মাণ শ্রমিক বোঝাই ট্রাক খাদে নিহত-২, আহত-২০

রাঙ্গামাটির বড়ইছড়ি নির্মাণ শ্রমিক বোঝাই ট্রাক খাদে নিহত-২, আহত-২০

উচিংছা রাখাইন,রাঙ্গামাটি প্রতিনিধি :

রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়ার বড়ইছড়ির বগাপাড়া এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে মিনি ট্রাক খাদে পড়ে ঘটনাস্থলে ২ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার রাত সোয়া আটটার সময় এই দূর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই নির্মান শ্রমিক। নিহত ও আহত নির্মান শ্রমিকদের তাৎক্ষনিক পরিচয় পাওয়া যায়নি। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সংশ্লিষ্ট সুত্র জানায়, আজ বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি শহর থেকে একদল নির্মান শ্রমিক কাপ্তাই উপজেলায় ঢালাইর কাজে যায়। সেখান থেকে কাজ শেষ করে ঢালাইয়ের কাজের ব্যবহৃত মেশিনসহ মিনি ট্রাক (গাজীপুর ন-১১-০২১০) যোগে রাঙ্গামাটিতে ফেরার পথে ঘাগড়া এলাকার বগাপাড়ার ব্রীজে উঠার সময় মিনিট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত একশ ফুট নীচে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২জন নিহত হয় এবং কমপক্ষে  ২০ জন আহত হয়।

দূর্ঘটনার খরব পেয়ে স্থানীয় এলাকাবাসী, ঘাগড়া আর্মী ক্যাম্পের সেনাবাহিনী, কাউখালী থানা পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত ও আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে প্রেরন করে। রাত নয়টায় এ রির্পোট লেখার সময় নিহত ও আহত নির্মান শ্রমিকদের তাৎক্ষনিক পরিচয় পাওয়া যায়নি। 

খুঁজুন