শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
অর্থ ও বাণিজ্য রাঙ্গামাটিতে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

রাঙ্গামাটিতে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

উচিংছা রাখাইন, রাঙ্গামাটি প্রতিনিধি :

রাঙ্গামাটিতে ন্যায্য দামের চেয়ে বেশি মূল্যে পেঁয়াজ বিক্রি করার অপরাধে শহরের তবলছড়ি বাজার ও বনরূপা বাজারের ৪ ব্যবসায়ীকে সর্তক ও ১ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১১ ডিসেম্বর) সকালে শহরের তবলছড়ি বাজারে মোবাইল কোর্ট পরিচারনা করে এ জরিমানা আদায় করা হয়। এছাড়া রাঙ্গামাটিতে ন্যায্য দামের চেয়ে বেশি মূল্যে পেঁয়াজ বিক্রি করার অপরাধে শহরের বনরূপা বাজারের ২ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শ্রাবণী বিশ্বাস শহরেরর তবলছড়ি বাজারে প্রায় ২০টি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় বাজারে পেঁয়াজ সরবরাহ স্বাভাবিক হলেও অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করার দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া গুদামে মজুদ রেখে দোকানে পেঁয়াজ পর্যাপ্ত না রাখায় তবলছড়ির বেশ কজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়।

অন্যদিকে রবিবার (১০ ডিসেম্বর) বিকেলে শহরের বনরূপা বাজারের দোকানগুলোতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে জরিমানা করেন, রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ারদার। এসময় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করার দায়ে ২ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ারদার বলেন, ভারতে পেঁয়াজ রপ্তানির বন্ধের খবর ছড়িয়ে পড়ায় দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। ১১০ টাকার পেঁয়াজ হঠাৎ করে ২০০ টাকা ছাড়িয়ে গেছে। এতে সাধারণ ভোক্তাদের মাঝে উৎকণ্ঠা দেখা দিয়েছে।

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের কাছে পেঁয়াজ মজুদ থাকার পরেও দাম বাড়িয়েছেন তারা। এজন্য মো. রাসেলকে ১০ হাজার টাকা ও আমির হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে, একই বাজারের দুই ব্যবসায়ী মূল্য তালিকা না টাঙানোর দায়ে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।

খুঁজুন