উচিংছা রাখাইন,রাঙ্গামাটি প্রতিনিধি ।
রাঙ্গামাটির আসামবস্তী -কাপ্তাই সড়কের বড়াদমে নির্মাণাধীন ব্রীজে ঢালাইয়ের সময় ব্রীজ ভেঙ্গে ১শ্রমিক নিহত, আহত হয়েছেন ১৫ জন শ্রমিক। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দূর্ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় আরো ১৪ জন শ্রমিককে রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান আসামবস্তি ব্রীজের স্পেনের ঢালাই কাজ করার সময় হঠাৎ করে ব্রীজটি ভেঙে পড়া যায়। ঢালায় কাজ করা প্রাইস ৩০জন শ্রমিক কাজ করছিল। ব্রীজ টি ভেঙে পড়ার সাথে সাথে সকলে কংক্রিটের নিচে চাপা পড়ে তাৎক্ষণিক অন্যান্য শ্রমিকরা তাদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে অংশ নেয়।
উদ্ধারকৃত শ্রমিকদের ট্রাকে করে রাঙ্গামাটি হাসপাতালে নিয়ে আসা হয়। তাৎক্ষণিক তাদের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। তাদের মধ্যে রফিক নামে একজন শ্রমিককে মৃত্যু বলে ঘোষণা করে কর্তব্যরত ডাক্তার।
হতাহতের ঘটনায় রাঙ্গামাটি হাসপাতালে একটি হৃদয়বিদার দৃশ্যের জন্ম নেয়। হাসপাতালে আসা শ্রমিক ও আত্মীয় স্বজনরা নিহত শ্রমিকদের আহত হওয়া ঘটনার জন্য ঠিকাদার এবং ব্রীজের কাজে নিয়োজিত মিস্ত্রি কে দায়ী করেন। তারা বলেন নিম্নমানের কাজ হওয়ার কারণে ব্রীজের ঢালাই করা অবস্থায় ব্রীজটি ভেঙে পড়ে। শ্রমিকরা এ ঘটনার জন্য ঠিকাদার এবং মিস্ত্রিকে বিচার দাবি করেন।
রাঙ্গামাটিতে নির্মাণাধীন সেতু ধসে ১ শ্রমিক নিহত, আহত ১৬
রাঙ্গামাটিতে নির্মাণাধীন সেতু ধসে ১ শ্রমিক নিহত, আহত ১৬
উচিংছা রাখাইন,রাঙ্গামাটি প্রতিনিধি । রাঙ্গামাটির আসামবস্তী -কাপ্তাই সড়কের বড়াদমে নির্মাণাধীন ব্রীজে ঢালাইয়ের সময় ব্রীজ ভেঙ্গে ১শ্রমিক নিহত, আহত হয়েছেন ১৫ জন শ্রমিক। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দূর্ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় আরো ১৪ জন শ্রমিককে রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান আসামবস্তি ব্রীজের স্পেনের ঢালাই কাজ করার সময় হঠাৎ করে ব্রীজটি ভেঙে পড়া যায়। ঢালায় কাজ
করা প্রাইস ৩০জন শ্রমিক কাজ করছিল। ব্রীজ টি ভেঙে পড়ার সাথে সাথে সকলে কংক্রিটের নিচে চাপা পড়ে তাৎক্ষণিক অন্যান্য শ্রমিকরা তাদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে অংশ নেয়। উদ্ধারকৃত শ্রমিকদের ট্রাকে করে রাঙ্গামাটি হাসপাতালে নিয়ে আসা হয়। তাৎক্ষণিক তাদের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। তাদের মধ্যে রফিক নামে একজন শ্রমিককে মৃত্যু বলে ঘোষণা
করে কর্তব্যরত ডাক্তার। হতাহতের ঘটনায় রাঙ্গামাটি হাসপাতালে একটি হৃদয়বিদার দৃশ্যের জন্ম নেয়। হাসপাতালে আসা শ্রমিক ও আত্মীয় স্বজনরা নিহত শ্রমিকদের আহত হওয়া ঘটনার জন্য ঠিকাদার এবং ব্রীজের কাজে নিয়োজিত মিস্ত্রি কে দায়ী করেন। তারা বলেন নিম্নমানের কাজ হওয়ার কারণে ব্রীজের ঢালাই করা অবস্থায় ব্রীজটি ভেঙে পড়ে। শ্রমিকরা এ ঘটনার জন্য ঠিকাদার এবং মিস্ত্রিকে বিচার দাবি করেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত