টানা বর্ষণের কারণে রাঙ্গামাটিতে পাহাড়ধসের আশঙ্কা দেখা
দিয়েছে। পাহাড়ের ঝুঁকিতে বসবাসকারী লোকজনকে আশ্রয়কেন্দ্রে চলে যেতে ও সতর্ক থাকার
জন্য নির্দেশ জারি করেছে জেলা প্রশাসন। রবিবার (৬ আগস্ট) রাঙ্গামাটি জেলা প্রশাসক
মোশারফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
গত শুক্রবার সকাল থেকে রাঙ্গামাটি শহরের শিমুলতলী, রূপনগর, লোকনাথ মন্দির, ভেদভেদি মুসলিমপাড়ায় ঝুঁকিপূর্ণ
এলাকায় বসবাসরত লোকজনকে মাইকিং করে নিরাপদ স্থানে সরে যেতে আহ্বান জানানো হয়।
জানা গেছে, পাহাড়ের পাদদেশে বসবাসরতদের জন্য
রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে রাঙ্গামাটি শহরের ৯টি ওয়ার্ডে ১৯টি
আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
মোশারফ হোসেন খান বলেন, টানা বর্ষণের কারণে পাহাড়ধসের ঝুঁকি রয়েছে।
এই জন্য রাঙ্গামাটি পৌর এলাকা ও উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী লোকজনদের
নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। এরই মধ্যে উপজেলা
নির্বাহী কর্মকর্তাদেরও একই নির্দেশনা প্রদান করা হয়েছে। যাতে লোকজনকে নিরাপদ
আশ্রয়ে সরিয়ে নেয়।
রাঙ্গামাটিতে পাহাড়ধসের আশঙ্কা
রাঙ্গামাটিতে পাহাড়ধসের আশঙ্কা
টানা বর্ষণের কারণে রাঙ্গামাটিতে পাহাড়ধসের আশঙ্কা দেখা দিয়েছে। পাহাড়ের ঝুঁকিতে বসবাসকারী লোকজনকে আশ্রয়কেন্দ্রে চলে যেতে ও সতর্ক থাকার জন্য নির্দেশ জারি করেছে জেলা প্রশাসন। রবিবার (৬ আগস্ট) রাঙ্গামাটি জেলা প্রশাসক মোশারফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।গত শুক্রবার সকাল থেকে রাঙ্গামাটি শহরের
শিমুলতলী, রূপনগর, লোকনাথ মন্দির, ভেদভেদি মুসলিমপাড়ায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত লোকজনকে মাইকিং করে নিরাপদ স্থানে সরে যেতে আহ্বান জানানো হয়।জানা গেছে, পাহাড়ের পাদদেশে বসবাসরতদের জন্য রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে রাঙ্গামাটি শহরের ৯টি ওয়ার্ডে ১৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। মোশারফ হোসেন খান বলেন, টানা বর্ষণের
কারণে পাহাড়ধসের ঝুঁকি রয়েছে। এই জন্য রাঙ্গামাটি পৌর এলাকা ও উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী লোকজনদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। এরই মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরও একই নির্দেশনা প্রদান করা হয়েছে। যাতে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত