রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর রাঙ্গামাটিতে তেলের দাম দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

রাঙ্গামাটিতে তেলের দাম দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

উচিংছা রাখাইন,রাঙ্গামাটি ঃ

জ্বালানী তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে  বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী দল ( বিএনপি)। 

সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে বিএনপি রাঙ্গামাটি পৌর শাখার আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়

পৌর বিএনপির সভাপতি এস এম শফিউল আজম এর সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান,  জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড মামুনুর রশিদ, সংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল। 

সমাবেশে বক্তারা বলেন, ভোট চুরির মধ্য দিয়ে ক্ষমতা দখল করে থাকা আওয়ামীলীগ সরকার দেশের মানুষের কথা চিন্তা করে না। তারা শুধু দেশের সম্পদ লুটপাট করতে ব্যস্ত। তাদের লুটপাটের খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। আন্দোলনের মধ্যমে এ সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।  আওয়ামীলীগ সরকারকে গণবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিষ্ট সরকার হিসেবেও আখ্যা দেন বক্তারা।

খুঁজুন