রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু।
আজ সকালে নির্বাচন কমিশনে সাহাবুদ্দিন চুপ্পুর মনোনয়নপত্র জমা দেয় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সংসদে আওয়ামী লীগর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাহাবুদ্দিন চুপ্পুই হচ্ছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি।
সাহাবুদ্দিন চুপ্পুর জন্ম পাবনায়, ১৯৪৯ সালে। ছাত্রজীবনে পাবনা জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। এরপর ১৯৮২ সালে বিসিএস (বিচার) ক্যাডার হিসেবে যোগ দেন। বিচারকের বিভিন্ন পদে চাকরি শেষে ২৫ বছর পর ২০০৬ সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন। ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি দুদকের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
রাষ্ট্রপতি মনোনয়ন পেলেন সাহাবুদ্দিন চুপ্পু
রাষ্ট্রপতি মনোনয়ন পেলেন সাহাবুদ্দিন চুপ্পু
রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু।আজ সকালে নির্বাচন কমিশনে সাহাবুদ্দিন চুপ্পুর মনোনয়নপত্র জমা দেয় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।সংসদে আওয়ামী লীগর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাহাবুদ্দিন চুপ্পুই হচ্ছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি।সাহাবুদ্দিন চুপ্পুর জন্ম পাবনায়, ১৯৪৯ সালে। ছাত্রজীবনে পাবনা জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন।
এরপর ১৯৮২ সালে বিসিএস (বিচার) ক্যাডার হিসেবে যোগ দেন। বিচারকের বিভিন্ন পদে চাকরি শেষে ২৫ বছর পর ২০০৬ সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন। ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি দুদকের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত