এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা পেলেন বাগেরহাট জেলার পুলিশ সুপার আবুল হাসনাত খান। মামলার রহস্য উদঘাটন, গণমূখী পুলিশী সেবা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা, শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য তিনি পিপিএম-সেবা পদকে ভূষিত হন।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনসে জাতীয় পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক পরিয়ে দেন।

পুলিশ সুপার আবুল হাসনাত খান ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর বাগেরহাট জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। এরপর থেকে দক্ষতার সঙ্গে বাগেরহাট জেলার অপরাধ নিয়ন্ত্রণসহ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে কাজ করে এসেছেন এই কর্মকর্তা।
তিনি ২৭তম বিসিএস'র একজন চৌকস পুলিশ কর্মকর্তা। বাগেরহাট জেলা পুলিশ সুপার হিসেবে যোগদানের আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রাষ্ট্রপতি পদক পেলেন বাগেরহাট জেলার পুলিশ সুপার
রাষ্ট্রপতি পদক পেলেন বাগেরহাট জেলার পুলিশ সুপার
এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা পেলেন বাগেরহাট জেলার পুলিশ সুপার আবুল হাসনাত খান। মামলার রহস্য উদঘাটন, গণমূখী পুলিশী সেবা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা, শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য তিনি পিপিএম-সেবা পদকে
ভূষিত হন।মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনসে জাতীয় পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক পরিয়ে দেন।পুলিশ সুপার আবুল হাসনাত খান ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর বাগেরহাট জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। এরপর থেকে দক্ষতার
সঙ্গে বাগেরহাট জেলার অপরাধ নিয়ন্ত্রণসহ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে কাজ করে এসেছেন এই কর্মকর্তা। তিনি ২৭তম বিসিএস'র একজন চৌকস পুলিশ কর্মকর্তা। বাগেরহাট জেলা পুলিশ সুপার হিসেবে যোগদানের আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত