সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসছে ইসি

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসছে ইসি

রেওয়াজ অনুযায়ী নির্বাচনী তফসিল ঘোষণার আগে ৯ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন। এতে নির্বাচনের সার্বিক বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন ইসি সচিব জাহাংগীর আলম।

নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী আগামী সপ্তাহে ঘোষণা হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল। এদিকে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সেরে নিয়েছে নির্বাচন কমিশন।

রেওয়াজ অনুযায়ী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে দেশের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করে ইসি। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন। যেখানে আলোচনা হবে ভোটের তফসিলসহ নির্বাচনের সার্বিক বিষয়ে।

খুঁজুন