সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ১ লাখ ৪২ হাজার রুশ সেনা নিহত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ১ লাখ ৪২ হাজার রুশ সেনা নিহত

ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত এক লাখ ৪২ হাজার ২৭০ রুশ সেনা নিহত হয়েছে। শনিবার কিয়েভ এ তথ্য জানিয়েছে। আগেরদিন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যুদ্ধে রাশিয়ার ৬০ হাজারের মতো সেনা নিহত হয়েছে।

হতাহতের সংখ্যা বাড়ে ২০২২ সালের সেপ্টেম্বরে আংশিক সেনা সমাবেশ শুরুর পরই। ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, অধিকাংশ লাইনে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। অব্যাহতভাবে দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করছে মস্কো। মাঝে মাঝে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ছে লাখ লাখ বাসিন্দা। এদিকে, ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় এক বেসামরিক নিহত হয়েছে। পশ্চিমাঞ্চলে আহত হয়েছে দু'জন। মস্কো জানায়, খারকিভের হ্রয়ানিকিভকা গ্রাম দখল করেছে তারা। ওই গ্রামে গোলা হামলা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন।  

খুঁজুন