রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় রাশিয়া কম দামে ডিজেল দিতে চায়

রাশিয়া কম দামে ডিজেল দিতে চায়

জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। এর জন্য বিশ্ব বাজারে জ্বালানি তেলের দামে অস্থিতিশীলতার কারণকে দুষছে বাংলাদেশ। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে সব ধরনের দ্রব্যমূল্যে, যা নিয়ে সাধারণ জনগণের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

এমন পরিস্থিতিতে কম দামে জ্বালানি তেল কিনতে রাশিয়ার দিকে ঝুঁকছে সরকার। যদিও এর আগে রাশিয়া তেল বিক্রির আগ্রহ দেখালেও এগোয়নি বাংলাদেশ।

আগে তেল কেনায় আগ্রহী না হলেও এখন বিষয়টি ভেবে দেখছে বাংলাদেশ । এরই মধ্যে রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে আলোচনা করতে কমিটিও গঠন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।

বর্তমানে প্রতি ব্যারেল (১৫৯ লিটার) ডিজেল আমদানি করতে ১২৫ ডলারের মতো খরচ পড়ছে বিপিসির। অপরিশোধিত ক্রুড অয়েল আনতে খরচ পড়ছে ৯০ ডলার। তবে প্রতি ব্যারেল ডিজেল মাত্র সাড়ে ৫৭ ডলারে চট্টগ্রাম বন্দরে পৌঁছে দেবে রাশিয়ান তেল উৎপাদন ও বিপণন কোম্পানি ‘রজনেফ্ট’। সেই হিসাবে প্রতি লিটার ডিজেলে আমদানি খরচ পড়বে ৪০ টাকারও কম।

খুঁজুন